Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Tapas Roy

উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়! দেখা করে শুভেচ্ছা সজল ঘোষের

সাক্ষাৎ শেষে কী জানালেন সজল ঘোষ?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২৪, ১৬:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২৪, ১৬:১৫

options
link
উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়! দেখা করে শুভেচ্ছা সজল ঘোষের zoom

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে সজল ঘোষ (Sajal Ghosh)। মঙ্গলবার বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁরা। বেরিয়ে তাপস রায়কে (Tapas Roy) নিজের গুরু বলে দাবি করে শুভেচ্ছা জানালেন সজল। স্বাভাবিকভাবেই গোটা বিষয় ঘিরে জোর চর্চা শুরু রাজনৈতিক মহলে।  

সোমবারই বিধায়ক ও তৃণমূলের সমস্ত পদ ছেড়েছেন তাপস রায়। এবার তাঁর পদক্ষেপ কী হবে? সেদিকেই তাঁকিয়ে সকলে। কানাঘুষো শোনা যাচ্ছে বিজেপিতে যোগ দিতে পারেন তাপসবাবু। উত্তর কলকাতার প্রার্থী হতে পারেন বলেও শোনা যাচ্ছে। এসবের মাঝেই মঙ্গলবার সকালে তাপস রায়ের বাড়িতে দেখা গেল বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে। বেশ কিছুক্ষণ তাপস রায়ের বাড়িতে ছিলেন তিনি। বেরিয়ে সজল জানালেন, তাঁর সঙ্গে তাপসবাবুর সম্পর্ক বহু পুরনো।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পবনের পর এবার বারাবাঁকির উপেন্দ্র, প্রার্থী তালিকা থেকে নাম প্রত্যাহার বিজেপি সাংসদের]

ঠিক কী বলেছেন সজল ঘোষ? তিনি বলেন, “ওনার সঙ্গে আমার সম্পর্ক বহু পুরনো। তৃণমূল অস্পৃশ্য দল, তাই এতদিন আসিনি। উনি দল ছেড়েছেন, তাই শুভেচ্ছা জানাতে এসেছিলাম।” বিজেপিতে কি যোগ দিচ্ছেন তাপস? সজলবাবু তা খোলসা না করলেও জানিয়েছেন, উনি গেরুয়া শিবিরে গেলে তাতে তিনি খুশিই হবেন। পাশাপাশি উত্তর কলকাতা আসনে লড়লে জয়ের বিষয়েও আশাবাদী তিনি। তাপস রায় দুর্নীতিতে জড়িত হতে পারেন না বলেও এদিন মন্তব্য করেছেন সজল।

প্রসঙ্গত, বাড়িতে ইডি হামলা নিয়ে দলনেত্রীর নীরবতায় অভিমান জমেছিল তাপস রায়ের মনে। যার জেরেই তৃণমূলের সঙ্গে দু দশকেরও বেশি সময় ধরে সম্পর্ক ছিন্ন করেছেন বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায় (Tapas Roy)। সোমবার বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তিনি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র জমা  দেন। পাশাপাশি দলেরও সমস্ত পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। 

[আরও পড়ুন: পরীক্ষা দিতে যাওয়ার পথে অ্যাসিড হামলার শিকার ৩ ছাত্রী! গ্রেপ্তার এমবিএ ছাত্র]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.