Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬

আবাস যোজনা দুর্নীতিতে জড়ালেন শমীক, বিজেপি নেতাকে তলব সিআইডির

দুর্নীতিতে গ্রেপ্তার বসিরহাটের বিজেপি নেতা রঞ্জিৎ পাল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০১৭, ০৮:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০১৭, ০৮:৪৫

options
link
আবাস যোজনা দুর্নীতিতে জড়ালেন শমীক, বিজেপি নেতাকে তলব সিআইডির zoom

তপন বন্দ্যোপাধ্যায়, বসিরহাট: প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতিতে নাম জড়াল বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের। শুক্রবার তাঁকে ভবানী ভবনে হাজির হতে নোটিস দেওয়া হয়েছে। অভিযোগ, আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেওয়ার নামে বসিরহাটের বিজেপির জেলা সভাপতি কয়েক লক্ষ টাকা তোলেন। এঘটনায় বৃহস্পতিবার বসিরহাটের এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করে সিআইডি। তদন্তে শমীক ভট্টাচার্যর নাম সামনে আসে। এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, দল ঘটনার সঙ্গে যুক্ত নয়।

20196460_1399321820153445_986875812_o

Advertisement

[পুলিশের সঙ্গে বচসার ভিডিও ফেসবুকে আপলোড, গ্রেপ্তার তৃণমূল নেতা]

বসিরহাটের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ সম্প্রতি প্রকাশ্যে আসে। বিজেপির বসিরহাট জেলার সভাপতি বিকাশ সিংয়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন হিঙ্গলগঞ্জ এলাকার বিজেপি নেতা জয়দেব বর্মন। বিকাশ-সহ আরও দু-তিনজনের নামে তিনি অভিযোগ করেন বসিরহাট থানায়। বিজেপির রাজ্য সভাপতিকেও অভিযোগ জানানো হয়। অভিযোগ এই প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে  প্রায় ১২০০ লোকের থেকে ৪ লক্ষাধিক টাকা তুলেছিলেন বিকাশ ও তাঁর ঘনিষ্ঠরা।  বিকাশের সঙ্গে নাম জড়িয়েছিল হিঙ্গলগঞ্জের নেতা রঞ্জিৎ পালের। ঘটনার তদন্তে সিআইডি ইতিমধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে। বৃহস্পতিবার সিআইডি রঞ্জিতকে গ্রেপ্তার করে। ঘটনার তদন্তে নেমে বসিরহাটের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের নাম সিআইডি জানতে পারে। এই সূত্রে তাঁকে সিআইডি তলব করেছে। শুক্রবার তাঁকে ভবানী ভবনে হাজির হতে হবে। তবে শমীক ভবানী ভবনে যাবেন কিনা তা জানা যায়নি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এনিয়ে বলেন, শমীকের কাছে সিআইডি নোটিস পাঠিয়েছে। তিনি যথাযথ জবাব দেবেন। তবে দিলীপের দাবি, দল এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। এর আগে জেলা সভাপতিকে দুবার জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[নারদ কাণ্ডে শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিমকে নোটিস ইডির]

ধৃত বিজেপি নেতা রঞ্জিতকে এদিন বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। বিজেপি রাজ্য নেতৃত্ব অবশ্য এই নিয়ে কোনও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলেনি। তবে স্থানীয় বিজেপি নেতৃত্বর দাবি, তৃণমূলের মদতে হিঙ্গলগঞ্জের দলীয় নেতা এই অভিযোগ করেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.