Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ভরতিতে তোলাবাজির প্রতিবাদ, মণীন্দ্র কলেজের সামনে বিক্ষোভ বিজেপির

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০১৮, ১৬:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০১৮, ১৬:২৮

options
link
ভরতিতে তোলাবাজির প্রতিবাদ, মণীন্দ্র কলেজের সামনে বিক্ষোভ বিজেপির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলেজে ভরতিতে দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে পথে নামল বিজেপি৷ শ্যামবাজারে মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজের সামনে পথ অবরোধ, বিক্ষোভ৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছে বিজেপি৷

[যাদবপুরে আজও অব্যাহত ছাত্র বিক্ষোভ, এখনও ঘেরাও উপাচার্য]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শহর থেকে শহরতলি৷ কলেজে ভরতির নামে তোলাবাজি ও দুর্নীতিতে নাম জড়িয়েছে দলের ছাত্রনেতাদের৷ বেকায়দায় পড়েছে রাজ্যের শাসকদল৷ পরিস্থিতি এমনই, যে পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্য জুড়ে পুলিশি ধরপাকড় যেমন চলছে, তেমনি ভাবমূর্তি ফেরাতে দলীয় স্তরেও ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব৷ পদ খুইয়েছেন টিএমসিপি রাজ্য সভানেত্রী জয়া দত্ত৷ এমনকী, দুর্নীতি ও তোলাবাজি রুখতে কলেজে ভরতি নিয়মও পালটে ফেলেছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর৷ জারি হয়েছে অনলাইনে ভরতির নির্দেশিকা৷ কিন্তু এতকিছুর পরেও পড়ুয়াদের ভোগান্তি কমেছে, এমন নয়৷ এবার এই ইস্যুকে হাতিয়ার করে পথে নামল বিজেপি৷

বৃহস্পতিবার দুপুরে ভরতি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে শ্যামবাজারে মণীন্দ্রচন্দ্র কলেজের সামনে পথ অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা৷ চলে বিক্ষোভও৷ শাসকদলের নেতা-মন্ত্রীদের কুশপুতুল দাহ করেন বিক্ষোভকারীরা৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছে বিজেপি৷ দিন কয়েক আগে মণীন্দ্র কলেজে ভরতির জন্য টাকা নেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বিজেপি নেতা-কর্মীদের অভিযোগ, পুলিশ যাকে গ্রেপ্তার করেছে, সে শ্যামবাজার এলাকার তৃণমূল নেতা হিসেবে পরিচিত৷ শহরের ব্যস্ত এলাকায় বিজেপির পথ-অবরোধ ও বিক্ষোভে ব্যাহত হয় যান চলাচল৷

[শহরের স্কুলে ২ বছরের শিশুকে ‘যৌন নির্যাতন’, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.