রূপায়ণ গঙ্গোপাধ্যায়: যুব বিশ্বকাপ উপলক্ষ্যে সেজে উঠেছিল কলকাতা। দক্ষিণ দমদম পুরসভার তরফে বাঙ্গুর, দমদম পার্ক এলাকায় বিশ্ববাংলার লোগো, মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে সাজানো হয়েছিল। সেইসব ব্যানার, ফ্লেক্সে আলকাতরা বা কালো কালি লেপে দেওয়া হল। কে বা কারা এই কাণ্ড ঘটায় তা অবশ্য জানা যায়নি। এই ঘটনার পিছনে বিজেপির হাত দেখছে শাসক দল।
[বেআইনি ঝুপড়ি ভাঙা নিয়ে অশান্তি, বারুইপুরে রেল অবরোধে দুর্ভোগ]

পুরসভার চেয়ারম্যানের পাঁচু রায়ের অভিযোগ, ‘‘পরিকল্পতিভাবে এই কাজ করা হয়েছে। বলার অপেক্ষা রাখে না এটি বিজেপির কাজ। আমরা কি নরেন্দ্র মোদির ছবিতে এমন করতাম। এধরনের রাজনীতি আমরা অপছন্দ করি না।’’ পুরসভার তরফে লিখিতভাবে লেকটাউন থানায় অভিযোগ দায়ের করা হয়। কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় বাঙ্গুর এবং দমদম পার্ক এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। এলাকার বাসিন্দাদের অনুমান ভোরের দিকে এই কাণ্ড ঘটানো হয়ে। স্থানীয়রা জানান, মুখ্যমন্ত্রী, বিশ্ববাংলার লোগোর পাশাপাশি বিশ্বকাপের ছবি, রাজ্যের বিভিন্ন প্রকল্প এবং অন্যান্য মণীষীদের ছবিও বিকৃত করা হয়।
[গুরুংকে সরিয়ে মোর্চার মসনদে বিনয়, রোশনের জায়গায় অনীত]
সম্প্রতি বিশ্ববাংলা লোগো নিয়ে হল্লা বাঁধিয়েছে বিজেপির যুব মোর্চা। গত শুক্রবার সায়েন্স সিটির কাছে বিশ্ববাংলার লোগোর সামনে যুব মোর্চার সমর্থকরা বিক্ষোভ দেখায়। এমনকী কেউ কেউ বিশ্ববাংলার লোগো কালি লেপতে যায়। পুলিশ সতর্ক থাকায় অনভিপ্রেত কোনও ঘটনা ঘটেনি। এই নিয়ে পুলিশের সঙ্গে যুব মোর্চার সমর্থকদের ধ্বস্তাধ্বস্তি হয়। গন্ডগোল পাকানোর দায়ে গ্রেপ্তার করা হয় চারজনকে। তাদের মুক্তির দাবিতে এদিন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা প্রগতি ময়দান থানায় ঘিরে বিক্ষোভ দেখায়। থানায় দেওয়া হয় ডেপুটেশন। এমনকী বিশ্ববাংলা লোগোর কাট আউটও তারা পোড়ায়।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন