অরিজিৎ গুপ্ত, হাওড়া: শনিবার গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হাওড়ার মল্লিক ফটকের একটি ব্লাউজের দোকান। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে যায় দমকলের দু’টি ইঞ্জিন। ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন কর্মীরা। ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকের। কোনওমতে রক্ষা পেয়েছে দোকানের উপরে থাকে বাড়ি। মালিকের অভিযোগ দুর্ঘটনার জেরে আগুন নয়, তাঁর দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। কী করে আগুন তা খতিয়ে দেখছে দমকল।

জানা গিয়েছে, শনিবার রাতে হাওড়ার জিটি রোডে মল্লিক ফটকে একটি ব্লাউডজের দোকানে থেকে ধোঁয়া দেখতে পারেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেন দোকানের উপরের তিনতলা বাড়িতে থাকা মালিক কার্তিক কুণ্ডুকে। তিনি নিচে নেমে এসে দেখেন দোকানে আগুন জ্বলছে। প্রাথমিকভাবে তিনি আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণ করতে পারেননি। পুড়ে ছাই হয়ে যায় দোকানটি। তীব্রতা এতটাই ছিল যে, পাশের একটি পানের ও শাড়ির দোকানে আগুন ছড়িয়ে পড়ে। সেই দু’টি দোকানও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্পের জন্য রক্ষা পায় ব্লাউডের দোকানের উপর তিনতলা বাড়িটি।

এরপরই কার্তিকবাবু অভিযোগ করেন, শর্ট সার্কিট থেকে দোকানে আগুন লাগেনি। তাঁর দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কে বা কারা আগুন লাগিয়েছে তা স্পষ্ট করে বলতে পারেননি তিনি। দোকানের পাশেই একটি স্কুল ও আশপাশের প্রচুর দোকান রয়েছে। আগুন আরও ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা স্থানীয়দের।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন