Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Dilip Ghosh

Dilip Ghosh: ব্রিগেডে গীতাপাঠের দিনই টেট পরীক্ষা, দিলীপ ঘোষের আর্জি খারিজ হাই কোর্টে

পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ পরিবহণ দপ্তরকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩, ১৬:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩, ১৬:৪৭

options
link
Dilip Ghosh: ব্রিগেডে গীতাপাঠের দিনই টেট পরীক্ষা, দিলীপ ঘোষের আর্জি খারিজ হাই কোর্টে zoom

গোবিন্দ রায়: আগামী ২৪ ডিসেম্বরই হবে প্রাথমিকের টেট। পরীক্ষার দিনবদল হচ্ছে না। মঙ্গলবার জানাল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আদলতের নির্দেশ, রাজ্য প্রশাসনকে নিশ্চিত করতে হবে যাতে প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে।

২৪ ডিসেম্বর ব্রিগেডে অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদের তরফে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসর। সেখানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আর সেই উপলক্ষে শহর ঢাকা থাকবে নিরাপত্তার নিশ্ছিদ্র বেড়াজালে। ওই একই দিনে স্কুল শিক্ষক নিয়োগের জন্য TET-এর দিন ধার্য করেছে পর্ষদ। তা বাতিলের আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta HC) দ্বারস্থ হন মেদিনীপুরের বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ৩৭০ ধারা বিলোপ বৈধ, রায় সুপ্রিম কোর্টের, নির্বাচনের ডেডলাইন বেঁধে দিল শীর্ষ আদালত

এর আগে প্রাইমারি টেট হওয়ার কথা ছিল ১০ ডিসেম্বর। কিন্তু কোনও কারণে ১০ তারিখ পিছিয়ে নতুন করে ২৪ তারিখ পরীক্ষার দিন ধার্য করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা। দিলীপ ঘোষের (Dilip Ghosh) বক্তব্য, আগামী ২৪ তারিখ শহরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। টেট পরীক্ষার্থীদের সুবিধার জন্য অতিরিক্ত বাস চালানোর পরিকল্পনা থাকলেও সমস্যায় পড়তে পারেন তাঁরা। সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অসুবিধা হতে পারে। সেকারণেই টেট পিছিয়ে দেওয়া হোক।

[আরও পড়ুন: ব্রিগেডে গীতাপাঠ, মোদির মঞ্চে ঠাঁই হচ্ছে না সুকান্ত-শুভেন্দুর!]

তবে দিলীপের সেই আর্জি খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়ে দিল, ২৪ শে ডিসেম্বর হবে টেট পরীক্ষা। হাই কোর্টের পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষার দিন নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এখানে আদালত কোনও হস্তক্ষেপ করবে না। রাজ্য প্রশাসনকে নিশ্চিত করতে হবে যাতে প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে। পরিবহণ দপ্তরকে উপযুক্ত পরিবহণ ব্যবস্থা রাখতে হবে। যারা পরীক্ষার এডমিট কার্ড দেখাবে সেই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.