স্টাফ রিপোর্টার: বিসর্জনের সময়সীমা নিয়ে জোড়া নির্দেশ কলকাতা হাই কোর্টের৷ বাড়ির পুজোগুলির প্রতিমা বিসর্জন হবে তিথি মেনে৷ বারোয়ারি পুজোর ক্ষেত্রে দশমীর দিন সন্ধ্যা ছটা পর্যন্ত বিসর্জন দেওয়া যাবে৷ বিসর্জনের সময় নিয়ে কলকাতার বনেদি দুই পরিবারের দায়ের করা মামলায় বিচারপতি দীপঙ্কর দত্ত রায় দেন, তিথি মেনে বিসর্জন হবে৷
অন্য এক ব্যক্তির দায়ের করা আরেকটি মামলায় প্রধান বিচারপতি গিরিশ গুপ্তর ডিভিশন বেঞ্চ বাড়ি ও বারোয়ারি, সব পুজোর ক্ষেত্রেই দশমীর সন্ধ্যা ছ’টা পর্যন্ত বিসর্জনের সময়সীমা বেঁধে দিয়েছে৷ অন্যদিকে, বিচারপতি দত্ত কলকাতার দুই বনেদি পরিবারের করা মামলার রায় দিতে গিয়ে বলেছেন, বিসর্জনের সঙ্গে ভাবাবেগ জড়িত৷ সময়সীমা দিয়ে একে বাঁধা যায় না৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন