Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Sandip Ghosh

আর্থিক দুর্নীতিতে সন্দীপের বিরুদ্ধে FIR সিবিআইয়ের, গ্রেপ্তারি সময়ের অপেক্ষা?

কলকাতা হাই কোর্টের নির্দেশে নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে গিয়ে যাবতীয় নথি হস্তান্তর করে SIT।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৪, ১৮:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৪, ১৮:১৭

options
link
আর্থিক দুর্নীতিতে সন্দীপের বিরুদ্ধে FIR সিবিআইয়ের, গ্রেপ্তারি সময়ের অপেক্ষা? zoom

অর্ণব আইচ: আরও বিপাকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে দুর্নীতির তদন্ত শুরু করল সিবিআই। তবে কি এবার তাঁর গ্রেপ্তারি সময়ের অপেক্ষা? উঠছে প্রশ্ন।

কলকাতা হাই কোর্টের নির্দেশে শনিবার সকালে নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে গিয়ে যাবতীয় নথি হস্তান্তর করে SIT। নথি হাতে পাওয়ার পরেই এফআইআর দায়ের করে সিবিআই। আলিপুর আদালতে নথিপত্রও জমা দিয়েছে তারা। এবার এই তদন্তে কোনও তথ্য উঠে আসে সেটাই এখন দেখার। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: হাওড়ায় মনুয়াকাণ্ডের ছায়া, প্রেমিকের পরামর্শে ভুল ওষুধ খাইয়ে অসুস্থ স্বামীকে খুন!]

তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের মামলায় বিপাকে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ। টানা ৯ দিন ধরে সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। এর মাঝেই তাঁর আমলে আর জি করে হওয়া আর্থিক দুর্নীতির তদন্তে সিট গড়ে রাজ্য। তদন্তও শুরু করে। এর মাঝেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে গত ২১ আগস্ট কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরই প্রাক্তন সহকর্মী আখতার আলি। তিনি ওই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার। সন্দীপের বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে মামলা দায়ের করেন তিনি। 

হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সিবিআই তদন্তের নির্দেশ দেন। শনিবার সকাল ১০টার মধ্যে সমস্ত নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির হাতে তুলে দিতে হবে কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে (সিট) তথা বিশেষ তদন্তকারী দলকে। সেই মতো এদিন নথি হস্তান্তরিত হয়। এফআইআর দায়ের করে তদন্তও শুরু হয়েছে। 

[আরও পড়ুন: অন্ধকার বারান্দায় অশালীন পরিচালক! শিউরে ওঠেন শ্রীলেখা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.