সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজভ্যালি কাণ্ডে এবার তৃণমূল সাংসদ তাপস পালকে জেরা করছেন সিবিআই গোয়েন্দারা৷ তিনদিন আগেই তাঁকে সমন পাঠানো হয়েছিল৷ সেইমতো শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজির হন অভিনেতা-সাংসদ৷
আজ বেলা ১২ টানাগাদ সিজিও কমপ্লেক্সে সস্ত্রীক হাজির হন অভিনেতা-সাংসদ৷ সঙ্গে ছিলেন তাঁর আইনজীবীও৷তাঁর হাতে ছিল আর্থিক লেনদেনের সমস্ত নথি৷ সূত্রের খবর, তাপস পালের বয়ান রেকর্ড করা শুরু করেছেন সিবিআই গোয়েন্দারা৷
রোজভ্যালি কাণ্ডে তদন্তে নেমে তাপস পাল সংক্রান্ত একাধিক তথ্য হাতে উঠে আসে সিবিআইয়ের৷ জানা যায়, সংস্থার একটি কোম্পানির ডিরেক্টর ছিলেন তিনি৷ অ্যাকাউন্টস বিভাগের কর্মচারীদের জেরা করে গোয়েন্দারা জানতে পারেন, লক্ষ লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে তাঁর অ্যাকাউন্টে৷ এমনকী নগদেও বিপুল পরিমাণে অর্থ দেওয়া হত তাপসকে৷ পাশাপাশি সংস্থা থেকে নানা সুযোগ সুবিধাও নিতেন তিনি৷ ঠিক কেন এত সুবিধা দেওয়া হত তাপসকে, কেনইবা নগদে টাকা নিতেন তিনি এসবই তাপসের থেকে জানতে চান গোয়েন্দারা৷ তাঁকে রোজভ্যালি সংক্রান্ত যাবতীয় নথিও নিয়ে যেতে বলা হয়৷ সে সব খতিয়ে দেখেই তাপসের সঙ্গে রোজভ্যালির সম্পর্কের হদিশ পেতে চাইছেন গোয়েন্দারা৷ অর্থিক লেনদেনের বৈধতাও খতিয়ে দেখা হচ্ছে৷ সূত্রের খবর, রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর সঙ্গেও ভাল সম্পর্ক ছিল তাঁর৷ একাধিকবার বৈঠক হয়েছে তাঁদের মধ্যে৷ ঠিক কী বিষয়ে তাঁদের আলোচনা হত তারও নাগাল পেতে চাইছে সিবিআই৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন