Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
CBI

ডায়েরি রহস্য ভাবাচ্ছে সিবিআইকে! নিয়োগ দুর্নীতে বিজেপি নেতা অরুণ হাজরার লেখার নমুনা সংগ্রহ

রিপোর্ট হাতে পাওয়ার পর তা আদালতে পেশ করবে সিবিআই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৫, ১৬:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৫, ১৬:২৮

options
link
ডায়েরি রহস্য ভাবাচ্ছে সিবিআইকে! নিয়োগ দুর্নীতে বিজেপি নেতা অরুণ হাজরার লেখার নমুনা সংগ্রহ zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি নেতা অরুণ হাজরার হাতের লেখার নমুনা সংগ্রহ করল সিবিআই। কন্ঠস্বরের পর মঙ্গলবার হাতের লেখার নমুনা সংগ্রহ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অরুণ ছাড়াও আরও ৬ জন সাব-এজেন্টের হাতের লেখার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে।

ফেব্রুয়ারি মাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় উত্তর কলকাতার বিজেপি নেতা অরুণ ওরফে চিনু হাজরার বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। তখনই এই মামলায় তাঁর নাম প্রথম উঠে আসে। সূত্র মারফত জানা গিয়েছে, তদন্তে নেমে সিবিআই একাধিক ডায়েরি বাজেয়াপ্ত করেছে। ডায়েরিতে মিলিছে ওই বিজেপি নেতার হাতের লেখা। সেখানে লেনদেনের হিসাব রয়েছে বলে দাবি সিবিআই সূত্রের।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সূত্রের আরও দাবি, প্রাইমারিতে নিয়োগের জন্য ১১ কোটি ৭০ লক্ষ টাকা অরুণ হাজরা সুজয়কৃষ্ণকে দিয়েছিলেন। এছাড়াও গ্রুপ ডির জন্য ১৫ কোটি, গ্রুপ সির জন্য ৯ কোটি টাকা দেওয়া হয়েছিল। অন্যান্য জায়গায় নিয়োগের জন্যও ৩ কোটি টাকা দেওয়া হয়েছিল বলে দাবি। তা নিয়ে অরুণ একটি চুক্তিপত্রও সই করেছিল বলে জানা গিয়েছে।

কংগ্রেস, তৃণমূল হয়ে বিজেপিতে যোগ দেওয়া, অরুণ হাজরা কন্ঠস্বরের নমুনা নেওয়ার পর এবার হাতের লেখার নুমনা নিল। সেই নমুনার সঙ্গে সিবিআইয়ের কাছে থাকা নমুনা মিলে গেলেই তা আদালতে তা জানানো হবে বলে সিবিআই সূত্রে খবর।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.