Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
CBI

এবার নজরে মলয় ঘটক ও তাঁর পরিবারের অ্যাকাউন্ট! লেনলেন তথ্য চেয়ে ব্যাঙ্ককে চিঠি সিবিআইয়ের

১৩ ডিসেম্বর নথি পেশের নির্দেশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১, ২০২৩, ১১:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১, ২০২৩, ১১:০০

options
link
এবার নজরে মলয় ঘটক ও তাঁর পরিবারের অ্যাকাউন্ট! লেনলেন তথ্য চেয়ে ব্যাঙ্ককে চিঠি সিবিআইয়ের zoom

অর্ণব আইচ: কয়লা পাচার কাণ্ডে এবার সিবিআইয়ের নজরে মন্ত্রী মলয় ঘটক ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এবার ব্যাঙ্কে চিঠি পাঠিয়ে লেনদেন বিস্তারিত তথ্য চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ১৩ ডিসেম্বর নথি নিয়ে ব্যাঙ্ক আধিকারিকদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

কয়লা পাচার মামলায় দীর্ঘদিন ধরে সিবিআই ও ইডির নজরে মলয় ঘটক (Malay Ghatak)। বহুবার তাঁকে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর বাড়ি, অফিসে তল্লাশিও চালিয়েছেন তদন্তকারীরা। সেইসময় বেশকিছু নথিপত্র সংগ্রহ করেছিল তাঁরা। ইডির অভিযোগ ছিল, বারবার হাজিরা এড়িয়েছেন মলয় ঘটক। এমনকী, রক্ষাকবচের দাবিতে আদালতের দ্বারস্থও হয়েছিলেন। হাজিরা দিয়েছিলেন মাত্র একবার।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: রোগ সারিয়ে দেবে বিশেষ জল! স্রেফ কুসংস্কারের বশে হিলির শিবিরে মানুষের ঢল]

এবার মন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজর সিবিআইয়ের। জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ব্যাঙ্কগুলোতে চিঠি পাঠানো হয়েছে। সাফ বলা হয়েছে, অ্যাকাউন্ট তৈরির দিন থেকে মলয় ঘটক ও তাঁর পরিবারের সদস্যদের যা লেনদেন হচ্ছে তার বিস্তারিত তথ্য দিতে হবে ব্যাঙ্কগুলোকে। আগামী ১৩ তারিখ নিজাম প্যালেসে সিবিআইয়ের হাতে নথি তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনের জের! প্রেমিকাকে লক্ষ্য করে গুলি তৃণমূল কর্মীর]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.