Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Mid day meal

রাজ্যের মিড-ডে মিলের ভূয়সী প্রশংসা, ২০০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা কেন্দ্রের

গত বছর মিড-ডে মিলে বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্র।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৩, ২১:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৩, ২১:০৩

options
link
রাজ্যের মিড-ডে মিলের ভূয়সী প্রশংসা, ২০০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা কেন্দ্রের zoom
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নানা অভাব অভিযোগের-আবহেই মিড-ডে মিল প্রকল্পে রাজ্যের জন্য ২০০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করল কেন্দ্র। একথা টুইটে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি আরও জানান, রাজ্যে মিড-ডে মিলের ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছে কেন্দ্র।

সোমবার একটি টুইট করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানেই তিনি জানান, এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের সচিব ও পিএম পোষন প্রকল্পের আধিকারিকদের সঙ্গে বৈঠক ছিল। সেখানে রাজ্যের মিড ডে মিলের পরিচালনার বিস্তারিত তুলে ধরেন। রাজ্যের তরফে প্রেজেন্টেশন দেওয়া হয়। তার ভুয়সী প্রশংসা করে কেন্দ্র। এরপরই ২০২৩-২৪ অর্থবর্ষে ২০০০ কোটি টাকা বরাদ্দেক কথা ঘোষণা করা হয় বলে জানান ব্রাত্য বসু। বর্তমান পরিস্থিতিতে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজে নিন’, ডিএ নিয়ে আন্দোলনে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী]

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে মিড ডে মিল নিয়ে নানা অভিযোগ প্রকাশ্যে এসেছে। মিড ডে মিল – সবেতেই ‘দুর্নীতি’র যোগ খুঁজে পায় কেন্দ্র। যার জেরে কিছু কিছু প্রকল্পের টাকা আটকেও দেওয়া হয়েছে বলে জানানো হয়। যৌথ পর্যালোচনা মিশনকে (JRM) কেন্দ্রীয় প্রতিনিধিদের দেওয়া রিপোর্টে মিড ডে মিলে ১০০ কোটি গরমিলের উল্লেখ করা হয়। যদিও সেই রিপোর্টে সইও ছিল না রাজ্যের প্রতিনিধির। সেই রিপোর্টের জবাবে পালটা টুইট করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

[আরও পড়ুন: ‘কংগ্রেসকে সমর্থন করব, যদি…’, কর্ণাটক জয়ের পর চব্বিশে জোট নিয়ে কী বার্তা মমতার?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.