Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
র‌্যাপিড টেস্টের কিট

কেন্দ্র কিট পাঠায়নি বলে র‌্যাপিড টেস্ট শুরু হচ্ছে না রাজ্যে, জানালেন মুখ্যসচিব

তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্যে ৪,৬৩০ জনের পরীক্ষা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২০, ১৮:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২০, ১৮:৩৪

options
link
কেন্দ্র কিট পাঠায়নি বলে র‌্যাপিড টেস্ট শুরু হচ্ছে না রাজ্যে, জানালেন মুখ্যসচিব zoom

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: র‌্যাপিড টেস্টের কিট এখনও পাঠায়নি কেন্দ্র। সে কারণেই রাজ্যে এখনও র‌্যাপিড টেস্ট শুরু করা সম্ভব হয়নি বলে জানালেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। শনিবার রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন মুখ্যসচিব। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্যে ৪,৬৩০ জনের পরীক্ষা হয়েছে। রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২। আক্রান্ত (সক্রিয়) বেড়ে দাঁড়িয়েছে ১৭৮।

এদিন নবান্নে মুখ্যসচিব জানিয়েছেন, ‘ডবল শিফটে লালারসের নমুনা পরীক্ষার ভাবনা রাজ্যের। অনেক দূর থেকে স্যাম্পেল আসছে। আমাদের এখনও লজিস্টিকস সমস্যা রয়েছে।’ ফলে পরীক্ষার কাজ দ্রুত করার জন্য ডাবল শিফট করার কথা ভাবা হয়েছে বলে জানালেন মুখ্যসচিব। যদিও তিনি বলেছেন, ‘আমি বললাম আর সঙ্গে সঙ্গে চালু হয়ে গেল ব্যাপারটা এমন নয়। তার প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ চলছে।’ হাওড়ায় ৫৮০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে করোনায় আক্রান্ত ৬২ জন। কলকাতার কয়েকটি অংশে কনটেনমেন্ট করা হয়েছে। সংক্রমণ রুখতে এতেই সাফল্য এসেছে বলে জানিয়েছেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর পুলিশ, করোনা মোকাবিলায় কলকাতায় নামল ‘কমব্যাট ফোর্স’]

এদিকে, রাজ্যে হাসপাতালে কোয়ারেন্টাইনে রয়েছেন ৩,৮৫৮ জন। আর গৃহ পর্যবেক্ষণে রয়েছেন ৩৫,২০৯ জন। জ্বর, সর্দি-কাশির মতো কোনও ধরনের করোনা উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে বাড়িতে না থেকে হাসপাতালে ভরতি হওয়ার আবেদন করেছেন মুখ্যসচিব।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.