সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলেবেলা থেকে তাঁরা অভিন্নহৃদয়। একসঙ্গে স্কুল, একই কলেজে পড়াশোনা। অনুষ্ঠানের জন্য একসঙ্গেই তাঁরা মিষ্টি আনতে গিয়েছিলেন। শনিবার রাস্তাতেই বন্ধুত্বে চিরকালের জন্য দাঁড়ি পড়ে গেল। শেষ হয়ে গেল দুটি তরতাজা প্রাণ। চিংড়িঘাটায় বাসের ধাক্কায় দুই কলেজ পড়ুয়া সঞ্জয় বনু ও বিশ্বজিৎ ভুঁইয়ার মৃত্যুতে ফুঁসছে রবীন্দ্রনগর।
[আর কত মরলে মানুষ বাস তুমি থামবে?]

এদিন এগারোটা নাগাদ দুই বন্ধু সাইকেল নিয়ে মিষ্টি কিনতে বেরিয়েছিলেন। চিড়িংঘাটা ক্রসিংয়ের কাছে রাস্তার ওপারে ছিল দোকান। প্রত্যক্ষদর্শীদের দাবি সিগন্যাল সবুজ দেখে রাস্তা পেরোতে গিয়েছিলেন দুই বন্ধু। কিন্তু একটি বাস সিগন্যাল ভেঙে দুজনকে পিষে দেয়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সঞ্জয় ও বিশ্বজিৎ। হাসপাতালে নিয়ে গেল তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনার খবর জানাজানি হতে অগ্নিগর্ভ হয়ে ওঠে চিংড়িঘাট। পরপর বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু হয়। চলে অবরোধ। চিংড়িঘাটায় যখন ধুন্ধুমার, তখন চোখের জল ধরে রাখতে পারছে না রবীন্দ্রনগর। এই এলাকায় পাশাপাশি দুটি বাড়িতে থাকতেন বিশ্বজিৎ ও সঞ্জয়। দুজনের দারুন সম্পর্ক। বিশ্বজিতের মা শোকে কার্যত পাথর হয়ে গিয়েছেন। বাবা ঘটনার পর থেকে মাঝেমধ্যে জ্ঞান হারাচ্ছেন। তবে প্রতিবেশীরা এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ। আর সঞ্জয়ের বাড়ির ছুটেছেন হাসপাতালে। তাঁরা বাড়ি ফিরলে কীভাবে সান্ত্বনা জানাবেন তা বুঝে পারছেন প্রতিবেশী থেকে সঞ্জয়ের বন্ধুরা। তরতাজা, প্রাণচঞ্চল দুই ছেলে যে নেই, তা মানতে পারছে না রবীন্দ্রনগর। দুজনকে এলাকায় খুব ভাল ছেলে হিসাবে পরিচিত ছিলেন। গুরুদাস কলেজে বিকম নিয়ে পড়াশোনা করতেন সঞ্জয় ও বিশ্বজিৎ। এবছরই তাঁরা ভরতি হন। বছর উনিশের দুই তরতাজা প্রাণ চলে যাওয়ায় ফুঁসছে রবীন্দ্রনগর।
[দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যুতে রণক্ষেত্র চিংড়িঘাটায় নামল র্যাফ, ৫টি বাসে আগুন-ভাঙচুর]
ঘটনার পর মৃতদের পরিবারের সঙ্গে কথা বলতে যান স্থানীয় বিধায়ক সুজিত বসু। পরিজনদের পাশে থাকার তিনি আশ্বাস দেন। তিনি জানান, ওই এলাকায় আন্ডারপাস, সাবওয়ের দাবি ছিল। মানুষের ক্ষোভ যে সঙ্গত তা কার্যত বিধায়ক মেনে নেন। দাবি পূরণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে সুজিত বসু জানিয়েছেন। এদিকে নিউটাউন থেকে ঘাতক বাসক চালককে গ্রেপ্তার করা হয়েছে। বাতিল হয়েছে লাইসেন্স।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন