Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬

মাঝ আকাশে আধ ঘণ্টা চক্কর,দেরিতে অবতরণে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এমন ঘটনা ঘটেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০১৮, ১৮:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০১৮, ১৮:৫৮

options
link
মাঝ আকাশে আধ ঘণ্টা চক্কর,দেরিতে অবতরণে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবতরণের জন্য এটিসি-কে মেসেজ পাইলটের। কিন্তু রানওয়ে ফাঁকা না থাকার অনুমতি মেলেনি। ত্রিশঙ্কু অবস্থায় প্রায় তিরিশ মিনিট মাঝ আকাশে উদ্বেগ নিয়ে কাটালেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনায় তিনি বেজায় ক্ষুব্ধ।

[আইনি সহায়তার আশ্বাসে সুর নরম, টালিগঞ্জ-গড়িয়া রুটে ফের চালু অটো]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পাহাড় সফর সেরে শুক্রবার কলকাতায় নামার কথা ছিল মুখ্যমন্ত্রীর। তাঁর বিমানের অবতরণের সময় ছিল বিকেল ৫.৩৫। বাগডোগরা থেকে কলকাতায় আসতে সময় লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট। তবে অবতরণের আগে রানওয়ে ফাঁকা না থাকায় 6E354 ইন্ডিগোর বিমানটি মাঝ আকাশে চক্কর দিতে থাকে। প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আকাশে কার্যত ত্রিশঙ্কুয় অবস্থায় ছিলেন মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত সন্ধ্যা ৬টা ১০ নাগাদ তাঁর বিমান অবতরণ করে। ভিভিআইপি কেউ থাকলে সেই বিমান অবতরণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ইন্ডিগোর বিমানে থাকা সত্ত্বেও কেন সেই নিয়ম মানা হল না তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ মহলে তিনি জানান বাগডোগরা থেকে কলকাতা অল্প সময়ের পথ। তারপরও বেশ কিছুক্ষণ তাঁকে কেন অপেক্ষা করতে হল তা বিমানবন্দর কর্তৃপক্ষর নজর রাখা উচিত। গোটা ঘটনা তিনি নবান্নে জানান। এই বিষয়ে সরকারিভাবে বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হবে। মুখ্যমন্ত্রীর এদিন বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। তাঁর সঙ্গে সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ বৈঠক করার কথা ছিল হার্দিক প্যাটেলের। পতিদার আন্দোলনে নেতৃত্ব দেওয়া এই তরুণ নেতা ইতিমধ্যে চলেও আসেন কলকাতায়।  উড়ান সমস্যায় এই বৈঠক শুরু করতে দেরি হওয়ায়  ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

[সেক্স চ্যাটের লোভে পাকিস্তানে তথ্য পাচার করে ধৃত বায়ুসেনার ক্যাপ্টেন]

তবে এই নিয়ে শোরগোল পড়ে গেলেও এটিসি কর্তৃপক্ষ এবিষয়ে কথা বলতে চায়নি। এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটের মুখে পড়েছে। এমনই কিছু ঘটনা তুলে দেওয়া হল।

১২ আগস্ট, ২০১৭:  দিল্লি থেকে ফেরার পথে বিমান বিভ্রাটে পড়তে হয় মুখ্যমন্ত্রীকে। প্রযুক্তিগত ত্রুটির জন্য প্রায় আড়াই ঘণ্টা তিনি দিল্লি বিমানবন্দরে আটকে পড়েন।

নভেম্বর, ২০১৬: মাঝ আকাশে জ্বালানি সংকটের কারণে ফের বিভ্রাটে মুখ্যমন্ত্রীর বিমান। পাটনা থেকে কলকাতায় ফেরার পথে প্রায় তিরিশ মিনিট আকাশে চক্কর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.