সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোড়া থেকেই নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন৷ সাধারণ মানুষের ভোগান্তির কথা তুলে ধরেছেন দিল্লির দরবারেও৷ এবার নিজের রাজ্যে ডাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ মিছিলকেও সমর্থন করলেন সাধারণ মানুষ৷ মিছিলে হাজির শিল্পী-সাহিত্যিক থেকে শুরু করে টলিউডের কলাকুশলীরা৷
আচমকা নোট নাকচের সিদ্ধান্তে ঘোর বিপাকে পড়েছেন সাধারণ মানুষ৷ তা নিয়ে সবার আগে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই৷ একাধিকবার রাষ্ট্রপতি সকাশে গিয়ে শুনিয়ে এসেছেন ভোগান্তির কথা৷ বিরোধীরা দিল্লিতে একজোট হয়ে সিদ্ধান্তের প্রতিবাদে আক্রোশ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছিল৷ সেইমতো এ রাজ্যেও প্রতিবাদ মিছিলের ডাক দেন তিনি৷ মিছিলে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের পাশাপাশি ছিলেন সাধারণ মানুষও৷ দেখা গেল দেব, হিরণ, রুদ্রনীল ঘোষ, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, অনীক ধর-সহ টলিউডের বহু অভিনেতা-পরিচালকরাও৷
এদিন বনধ ডেকেছিল বামেরাও৷ যদিও সাধারণ মানুষ তাতে কোনও আগ্রহ দেখায়নি৷ এদিনে পার্থ চট্টোপাধ্যায় এ নিয়ে বামেদের কটাক্ষ করে বলেন, ঠাণ্ডা ঘরে বসে বনধ দেখেছে বামেরা৷ মানুষ তা সমর্থন করেনি৷
প্রতিবাদ মিছিল থেকে মমতা কী বার্তা দেন তারই অপেক্ষায় রাজ্যবাসী৷
#PratibadDibas march against #DeMonetisation pic.twitter.com/FFHN6QsBKI
— AITC (@AITCofficial) November 28, 2016
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন