স্টাফ রিপোর্টার: নিউ আলিপুরে বৃদ্ধ খুনের কিনারা করল পুলিশ। কয়েক সপ্তাহ আগেই বাড়িতে খুন হন বৃদ্ধ মলয় মুখোপাধ্যায়। শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে পরিচারিকাকে জেরা করতে শুরু করে। তারপর পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ যাচাই করার পর পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে খুনের পিছনে চুরির ঘটনা থাকতে পারে। এরপরই অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ।
[তরুণীকে নিয়ে চলন্ত গাড়িতে মদ্যপদের মোচ্ছব, রাতের শহরে দুর্ঘটনা]
শনিবার ভোর রাতে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে দুই চোরকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম শেখ সবুজ ও জাকির মোল্লা। জেরায় তারা খুনের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন মলয় মুখোপাধ্যায়ের বাড়িতে চুরি করতে এসেছিল এই দুই যুবক। ঘরে ঢুকে চুরি করার সময় হঠাৎ জেগে যান মলয়বাবু। সে সময় তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে তারা। বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন বৃদ্ধ। কিন্তু শেষরক্ষা হয়নি। কিন্তু কীভাবে দুই চোরের সন্ধান পেল পুলিশ?
[স্বঘোষিত ধর্মগুরুকে বাঁচানোর ডামাডোলে ‘মা’কে স্মরণ মীরের]
মলয়বাবুকে খুনের পর তাঁর মোবাইল ফোনটি নিয়ে গিয়েছিল ওই দুই যুবক। পরে নেশার ঘোরে এক ভ্যান চালককে কম দামে তারা বিক্রি করে দেয় সেটি। সেই মোবাইলের সূত্র ধরেই এই খুনের কিনারা করে পুলিশ। পুলিশের আরও দাবি, চোর নয় ডাকাত দলের সঙ্গে যুক্ত এই দুই যুবক। বৃদ্ধর খোয়া যাওয়া ব্রিফকেস উদ্ধার হয়েছে। ধৃতদের কাল আদালতে তোলা হবে।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন