Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
CPM

অনভ্যাসের জের! আলিমুদ্দিনে প্রথমবার তেরঙ্গা উত্তোলন করতে গিয়েই বিশ্রী ভুল CPM-এর

ঠিক কী ঘটনা ঘটল রবিবার সকালে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২১, ১৬:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২১, ১৬:৫২

options
link
অনভ্যাসের জের! আলিমুদ্দিনে প্রথমবার তেরঙ্গা উত্তোলন করতে গিয়েই বিশ্রী ভুল CPM-এর zoom

বুদ্ধদেব দাশগুপ্ত: সময়টা যেন একেবারেই ভাল যাচ্ছে না সিপিএমের। স্বাধীনতা দিবসে (Independence Day 2021) প্রথমবার আলিমুদ্দিনে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে মস্ত বড় ভুল করে বসলেন বিমান বসু। যা নিয়ে আরও একবার বিতর্কে জড়াল সিপিএম।

ঠিক কী ঘটনা ঘটল রবিবার সকালে? তেরঙ্গা তোলার অনভ্যাসের জের। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আলিমুদ্দিনে পতাকা তুলতে গিয়ে লক্ষ্য করেন উলটো উঠছে। তখনই ছুটে আসেন পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম। বিপত্তি দেখে মাঝপথেই নামিয়ে ফেলতে হয় পতাকা। তারপর ঠিক করে ফের তা উত্তোলন করেন বামফ্রন্ট চেয়ারম্যান।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মমতার ‘ইঙ্গিতে’ উপকৃত ১১ হাজার রোগী, রাজ্যের টেলিমেডিসিন পরিষেবায় ব্যাপক সাড়া]

দীর্ঘকালের ট্র্যাডিশন বদলে ৭৫ তম স্বাধীনতা দিবসে আলিমুদ্দিনে জাতীয় পতাকা উত্তোলন করার সিদ্ধান্ত নিয়েছিল সিপিএম (CPM)। তবে শুধু আলিমুদ্দিনে নয়, স্বাধীনতা দিবসে (Independence Day) সারা দেশের সমস্ত পার্টি দপ্তরেই পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি এক বছর ধরে চলবে কর্মসূচি। ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র,সাম্প্রদায়িকতার বিপদ, দেশের স্বাধীনতায় কমিউনিস্টদের ভূমিকা নিয়ে বর্ষব্যাপী চলবে প্রচার।

জাতীয় পতাকা (National Flag) উত্তোলনের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের ধারণা, বিজেপির দেশভক্তিকে পালটা দিতে এবং নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধার করে জাতীয়বাদ উসকে দিতেই এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কেন্দ্রে বিজেপি সরকারকে হঠাতে তৃণমূলের সঙ্গে হাত মেলাতেও যে পিছপা হবে না সিপিএম, সে ইঙ্গিত আগেই দেওয়া হয়েছে। তারপর জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়ে বিজেপির দেশাত্মবোধকেই যেন চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু তা করতে গিয়ে যে এহেন বিপত্তি হবে, তা হয়তো কল্পনাও করেনি সিপিএম নেতৃত্ব।

[আরও পড়ুন: রাজ্যে সুরাপায়ী প্রায় দেড় কোটি মানুষ, জানের মদ্যপানের নিরিখে কত নম্বরে বাংলা?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.