Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
CPM

উত্তর থেকে দক্ষিণ, ছাব্বিশের ভোটের আগে ‘বাংলা বাঁচাও যাত্রা’য় সিপিএম

চলতি মাসেই শুরু হচ্ছে এই কর্মসূচি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০২৫, ২০:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০২৫, ২০:৩৯

options
link
উত্তর থেকে দক্ষিণ, ছাব্বিশের ভোটের আগে ‘বাংলা বাঁচাও যাত্রা’য় সিপিএম zoom
ফাইল ছবি

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ছাব্বিশে মান বাঁচাতে ‘বাংলা বাঁচাও যাত্রা’ কর্মসূচি ঘোষণা বামেদের। চলতি মাসের ২৯ তারিখ কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হবে এই কর্মসূচি। ১৭ ডিসেম্বর শেষ হবে কামারহাটিতে। মূলত ১৫টি ইস্যুকে হাতিয়ার করেই বামেরা উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ প্রতিটি জেলায় ঘুরবে বলেই খবর।

আগামীবছর বাংলায় বিধানসভা নির্বাচন। সবদলই নিজের মতো করে প্রচার শুরু করেছে। ছাব্বিশে মানুষের হারানো আস্থা পুনরুদ্ধারে মরিয়া ‘শূন্য’ বামেরাও। তাই এসআইআর আবহে এবার বিরাট কর্মসূচি ঘোষণা করলেন মহম্মদ সেলিম। এদিন সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, “এসআইআর নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। অধিকার সম্প্রসারিত করব না সংকুচিত করব? বামপন্থীরা সবসময় এই নিয়ে লড়াই করেছে। অধিকার সংকুচিত করার কাজ শুরু হয় ভোটার লিস্ট থেকে। তাই বাংলাকে বাঁচাতেই হবে। মানুষকে বাঁচাতে রাজ্যজুড়ে ‘বাংলা বাঁচাও যাত্রা’ করবে বামেরা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেলিমের কথায়, “কেন্দ্র প্রকল্পের টাকা দিচ্ছে না। রাজ্য দায়িত্ব নিচ্ছে না। আদতে সমস্যায় আমজনতা। তাই বাংলাকে বাঁচাতে হবে।” তবে এই কর্মসূচির নেতৃত্বে কে বা কারা থাকবেন, তা এখনও জানানো হয়নি দলের তরফে। এসআইআরে মৃত্যু নিয়েও এদিন মুখ খুলেছেন সেলিম। তিনি বলেন, “যে কোনও মৃত্যুকেই এসআইআরে মৃত্যু বলে দাগিয়ে দেওয়া হচ্ছে।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.