Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

ধর্মতলার অভিজাত হোটেলে ম্যানেজমেন্ট ছাত্রের রহস্যমৃত্যু

জল ভরতি বাথটব থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ওই ছাত্রকে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১০, ২০১৮, ১৫:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১০, ২০১৮, ১৫:১২

options
link
ধর্মতলার অভিজাত হোটেলে ম্যানেজমেন্ট ছাত্রের রহস্যমৃত্যু zoom

অর্ণব আইচ: ধর্মতলার অভিজাত হোটেল পিয়ারলেস ইনে ম্যানেজমেন্ট ছাত্রের রহস্যমৃত্যু৷ মৃত হর্ষ বালানি, গুজরাটের রাজকোটের বাসিন্দা৷ শৌচাগার থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাকে৷ এসএসকেএমে নিয়ে গেলে তাকে মৃত বলে জানান চিকিৎসকেরা৷ দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে ছুরি৷ খুন নাকি আত্মহত্যা করেছে হর্ষ, তা খতিয়ে দেখছে পুলিশ৷

[শব্দবাজি ফাটানোর প্রতিবাদ, প্রহৃত ক্যানসার আক্রান্ত প্রৌঢ়]

গুজরাটের রাজকোটেই আদি বাড়ি মৃত হর্ষ বালানির৷ জামশেদপুরে একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজে পড়ত সে৷ বৃহস্পতিবার ধর্মতলার অভিজাত হোটেল পিয়ারলেস ইনে একটি ঘর ভাড়া নেয় সে৷ ওই হোটেল সূত্রে খবর, প্রথমে কিছুতেই হোটেলের ঘর পছন্দ হচ্ছিল না হর্ষের৷ অনেক খোঁজাখুঁজির পর হোটেলের পাঁচ তলার ১৪০৭ নম্বরের ডিলাক্স ঘরটি বুক করে সে৷ ওই ঘরটির ভাড়া ন্যূনতম ৫০০০ টাকা৷ ওইদিন ঘরে ঢুকে যাওয়ার পর আর তাকে বেরোতে দেখা যায়নি৷ শুক্রবার রাতেও বেশ কয়েকবার ডাকাডাকি করে মেলেনি সাড়াশব্দ৷ এরপর নকল চাবি দিয়ে দরজা খোলা হয়৷ ভিতরে ঢোকেন হোটেল কর্মীরা৷ তবে সেই সময় ঘরে ছিল না হর্ষ৷ শৌচালয়ের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় সন্দেহ দানা বাঁধে৷ শৌচালয়ের দরজাও খোলেন হোটেল কর্মীরা৷ তাঁরা দেখেন শৌচালয়ের বাথটবের মধ্যেই অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে ওই কলেজছাত্র৷ জল ভরতি ওই বাথটব থেকে তড়িঘড়ি হর্ষকে উদ্ধার করা হয়৷ তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে৷ বেশ কিছুক্ষণ পর চিকিৎসকরা তাকে মৃত বলে জানান৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[চালকের উদাসীনতা, ট্রেনে কাটা পড়তে পড়তে বাঁচলেন গার্ড]

এই খবর পেয়েই পিয়ারলেস ইনে পৌঁছন পুলিশ আধিকারিকরা৷ বাথটবের পাশ থেকে একটি ছুরি উদ্ধার করেন তদন্তকারীরা৷ পুলিশ সূত্রে খবর, হর্ষের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের দাগ রয়েছে৷ খুন করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে হর্ষ, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা৷ হর্ষের পরিবারের দাবি, আত্মহত্যা করেনি ওই কলেজ ছাত্র৷ তাকে পরিকল্পনামাফিক খুন করা হয়েছে৷ আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা৷ তদন্তের স্বার্থে যদিও হোটেলের ১৪০৭ নম্বর ঘরটিকে আপাতত সিল করে দিয়েছে পুলিশ৷ কলেজ ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় মাথাচাড়া দিয়েছে নানা প্রশ্ন৷ কড়া নিরাপত্তা বেষ্টনীতে মোড়া অভিজাত হোটেলে ঢুকে হর্ষকে খুন করা কার্যত অসম্ভব বলেই দাবি হোটেল কর্মীদের একাংশের৷ হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে ফরেনসিক দল৷ তা খতিয়ে দেখা হচ্ছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.