সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিজেপি ও সঙ্ঘ পরিবারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রানি রাসমনি রোডে বুদ্ধ পূর্ণিমার এক অনুষ্ঠানে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রী বলেন, “ধর্ম মানে রাজনীতির নামে কুকর্ম করা নয়, মানুষ মারার কসাইখানা না। ধর্ম মানে ভালবাসা, বিশ্বাস, মানবতা, ধর্ম মানে হিংসা দূর করা।”
মুখ্যমন্ত্রী অভিযোগ, কোন মানুষ কী খাবে, কী পরবে, কী দেখবে, কে কোথায় জন্মগ্রহণ করবে, কার কী গায়ের রঙ এটা দেখে ধর্ম দেখে হয় না, ওগুলো নকল ধর্ম। তিনি বলেন, “সারা দেশে ধর্মের নামে যে অসহিষ্ণুতা চলছে তা একমাত্র নিয়ন্ত্রণ করতে পারে বাংলা।” ধর্ম মানে রাস্তায় তরোয়াল নাচিয়ে লোককে ভয় দেখানো নয় বলে মনে করেন মুখ্যমন্ত্রী।
এরপরই মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ, ফেসবুকে জাল অ্যাকাউন্ট তৈরি করে হিংসা ছড়ানো হচ্ছে। নানা গ্রুপ তৈরি করে বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর জন্ম বৃত্তান্ত, বাবা-মা, তিনি হিন্দু না মুসলিম, মহিলা না পুরুষ- এই যাবতীয় বিষয়ে কুরুচিপূর্ণ আলোচনা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, “হয়তো আমি সবচেয়ে খারাপ মানুষ কিন্তু একজন সাধারণ মানুষ হয়ে বাঁচার জন্য প্রয়োজনীয় সম্মান আমি নিশ্চয়ই পেতে পারি। আমাকে হিজড়া পর্যন্ত বলেছে। আমি মানুষের কাছে বিচার চাই।”

এমনকি আমাকে হিজরা পর্যন্ত বলেছে। আমি মানুষের কাছে বিচার চাইঃ মুখ্যমন্ত্রী #BuddhaPurnima
— AITC (@AITCofficial) May 11, 2017
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন