Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
ED

রেশন দুর্নীতি মামলা: এবার ইডির জালে শংকর আঢ্য ঘনিষ্ঠ আরও ১ ব্যবসায়ী

চব্বিশ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চলছিল ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের সল্টলেকের বাড়িতে। বুধবার সকালে তাঁকে গ্রেপ্তার করে ইডি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১৩:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১৩:০৮

options
link
রেশন দুর্নীতি মামলা: এবার ইডির জালে শংকর আঢ্য ঘনিষ্ঠ আরও ১ ব্যবসায়ী zoom
রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার শংকর ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাস

অর্ণব আইচ ও বিধান নস্কর: রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার শংকর আঢ্য ঘনিষ্ঠ আরও এক ব্যবসায়ী। চব্বিশ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চলছিল ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের সল্টলেকের বাড়িতে। বুধবার সকালে তাঁকে গ্রেপ্তার করে ইডি।

রেশন দুর্নীতি মামলার তদন্তে মঙ্গলবার সকাল থেকে ফের ‘অ্যাকশন মোডে’ ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। সল্টলেক, বাগুইআটি, কৈখালি, নিউ আলিপুর-সহ কলকাতার একাধিক জায়গায় দলে দলে ভাগ হয়ে ফ্ল্যাট, বাড়ি, অফিসে তল্লাশি চালানো হয়। তালিকায় ছিলেন শংকর আঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। তাঁর সল্টলেকের বাড়িতে গতকাল অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে তল্লাশি চলে। জিজ্ঞাসাবাদ করা হয় পরিবারের সদস্যদেরও। বাড়ির সামনে থাকা গাড়িতেও তল্লাশি চলে। ম্যারাথন তল্লাশির শেষে বুধবার সকালে গ্রেপ্তার করা হয়েছে বিশ্বজিৎ দাসকে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিলকিস মামলায় সরকারকে ‘কুমন্তব্য’! সুপ্রিম রায়ের বিরোধিতায় শীর্ষ আদালতেই গুজরাট]

জানা গিয়েছে, আমদানি ও রপ্তানির ব্যবসা রয়েছে বিশ্বজিৎ দাসের। রেশন দুর্নীতির টাকাও তাঁর মাধ্যমেই বিদেশে পাচার হয়েছে বলে ইডি সূত্রে খবর। বিশ্বজিৎকে জেরা দুর্নীতির আরও তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা। আজই ধৃতকে তোলা হবে আদালতে।

 

[আরও পড়ুন: রাজ্যপালের কনভয়ে ঢুকে পড়ল গাড়ি, শাহজাহানের চক্রান্ত! অভিযোগ রাজভবনের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.