Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Ration Scam

Ration Scam: রেশন দুর্নীতিতে চার্জশিট পেশ ইডির, নাম রয়েছে জ্যোতিপ্রিয়-বাকিবুরের

ইডির চার্জশিটে নাম রয়েছে মোট ১২ জনের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১২, ২০২৩, ১৪:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১২, ২০২৩, ১৪:০০

options
link
Ration Scam: রেশন দুর্নীতিতে চার্জশিট পেশ ইডির, নাম রয়েছে জ্যোতিপ্রিয়-বাকিবুরের zoom

অর্ণব আইচ: রেশন বন্টন দুর্নীতিতে(Ration Scam) ১২ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি। তাতে নাম রয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং রেশন ডিলার বাকিবুর রহমানের। এছাড়াও ১০টি সংস্থার নাম রয়েছে চার্জশিটে। এর মধ্যে পাঁচটি বাকিবুর এবং বাকি পাঁচটি জ্যোতিপ্রিয় মল্লিকের নামে নথিভুক্ত বলে খবর।

মঙ্গলবার সকালে বিশেষ ইডি আদালতে চার্জশিট পেশ করে ইডি। সূত্রের খবর আগেই ছিল চলতি সপ্তাহেই চার্জশিট করতে পারে তদন্তকারী সংস্থা। তাতে মূল অভিযুক্ত হিসেবে বাকিবুর রহমানকে দেখানো হতে পারে। সেই পূর্বাভাসই এদিন মিলে গেল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দিল্লিতে মুখোমুখি মোদি-মমতা, রাজ্যের বকেয়ার দাবিতে বৈঠক আগামী সপ্তাহেই]

রাজ্যের একাধিক দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে খাদ্যবণ্টন ব্যবস্থায় ব্যাপক কারচুপির তথ্য নজরে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সেই তদন্তে নেমে রেশন বণ্টনে দুর্নীতিতে জড়িত অভিযোগে বাকিবুর রহমান নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে জানতে পারে ইডি। বাকিবুরকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে গত অক্টোবর মাসে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick) বাড়িতে হানা এবং তাঁকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। ইডির দাবি, এই মামলার তদন্ত যত এগোয়, ততই স্পষ্ট হতে থাকে, রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয়-বাকিবুরের যোগসাজশের বিষয়টি। আচমকা বাকিবুর রহমানের ধনী হয়ে ওঠার নেপথ্যে খাদ্যমন্ত্রীর ‘আশীর্বাদ’ ছিল বলে ইডির দাবি। তিনি থাকাকালীন দপ্তরের বহু গরমিলের কথা জানতেন জ্যোতিপ্রিয়, এমনই দাবি করেন তদন্তকারীরা। এদিন চার্জশিটেও সেই যোগসাজশের উল্লেখ রয়েছে বলে খবর। 

[আরও পড়ুন: ‘ডিভোর্সি নেতা অর্জুন এখনও মনে প্রাণে বিজেপি’, দলীয় সাংসদের বিরুদ্ধে ফের তোপ TMC বিধায়কের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.