Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Ration Scam

রেশন দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি, কলকাতা-সহ ৭ জায়গায় তল্লাশি

শেক্সপিয়র সরণি, উলুবেড়িয়া, জয়নগর, কল্যাণী-সহ ৭ জায়গায় হানা দেন আধিকারিকরা। কল্যাণীতে এক আদিবাসী পাড়ায় যায় ইডির প্রতিনিধি দল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ১০:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ১০:৩৭

options
link
রেশন দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি, কলকাতা-সহ ৭ জায়গায় তল্লাশি zoom

অর্ণব আইচ: ফের রেশন দুর্নীতি মামলায় অ্যাকশনে ইডি। শুক্রবার সকালে কলকাতা-সহ রাজ্যের ৭ জায়গায় তল্লাশিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার মধ্যে রয়েছে এক ফুড ইনস্পেক্টরের বাড়িও। এই তল্লাশিতে একাধিক নথি মিলবে বলে মনে করছে ইডি।

দীর্ঘদিন ধরেই রেশন দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে ইডি। তদন্ত হাতে পেয়েই একাধিক জায়গায় তল্লাশি করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জেরা করা হয় একাধিক সন্দেহভাজনকে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জ্যোতিপ্রিয়কেও গ্রেপ্তার করা হয়। ধৃতের তালিকায় ছিলেন বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধানও। সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় বাকিবুর-সহ কয়েকজন জামিন পেয়েছেন। কারণ হিসেবে উঠে এসেছে, দুর্নীতির সঙ্গে তাঁদের সরাসরি কোনও যোগ মেলেনি। এমনকী দুর্নীতির অর্থ তাঁদের ব্যবসায় ব্যবহারের কোনও প্রমাণ মেলেনি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘বিচারাধীন বিষয়’, নবান্নে লাইভ স্ট্রিমিংয়ে আপত্তিতে ‘সুপ্রিম’ যুক্তি মমতার]

এর পরই ফের আচমকা অ্যাকশনে ইডি। শুক্রবার সকালে কলকাতার ইডির দপ্তর থেকে ৭ দিন দলে ইডির অফিসাররা বের হন। শেক্সপিয়র সরণি, উলুবেড়িয়া, জয়নগর কল্যাণী-সহ ৭ জায়গায় হানা দেন আধিকারিকরা। কল্যাণীতে এক আদিবাসী পাড়ায় যায় ইডির প্রতিনিধি দল। সালমা হেমব্রম নামে ভাঙরের ফুড ইন্সপেক্টরের বাড়িতে যান অফিসাররা। জানা গিয়েছে, সালমা হেমব্রম অসুস্থ। তিনি একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন।

[আরও পড়ুন: সন্দেশখালির অশান্তির মাঝেও নদীবক্ষে প্রেম দিবস পালন নুসরতের! তোপ বিজেপির]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.