সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাড়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হল ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ৷ বৃহস্পতিবার রাতে কেষ্টপুর এলাকায় ঘটেছে এই ঘটনা৷ মৃত ছাত্রের নাম ইমন দত্ত৷ মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রথম বর্ষের ছাত্র ইমন৷
পণের জন্য পুড়িয়ে হত্যা হাওড়ার গৃহবধূকে
আদতে পুরুলিয়ার বাসিন্দা ইমন৷ কেষ্টপুরের তিন নম্বরে দুই বন্ধুর সঙ্গে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি৷ বন্ধুদের দাবি, ঘটনার সময় তাঁরা কেউই ফ্ল্যাটে ছিলেন না৷ বিকেলে কোনও কাজে বাইরে গিয়েছিলেন৷ সেই সময় নাকি ইমনের ব্যবহারে কোনও অস্বাভাবিকতা ছিল না৷ রাতে ফেরার পর অনেকক্ষণ ইমনের নাম ধরে ডাকাডাকি করা হয়৷ কিন্তু ফ্ল্যাটের ভিতর থেকে কোনও সাড়া মেলেনি৷ তখনই খবর দেওয়া হয় বাগুইআটি থানায়৷ পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকে৷ তখনই ইমনের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা৷
মদের আসরে থেঁতলে খুন সিভিক ভলান্টিয়ার
ইমনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ খবর দেওয়া হয়েছে তাঁর পরিবারকে৷ আপাতত দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ তবে কেন এই অস্বাভাবিক মৃত্যু৷ তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে৷ তবে পুলিশের অনুমান, প্রেমিকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই চরম পদক্ষেপ নিয়েছেন ইঞ্জিনিয়ারিং ছাত্র৷
তিন তালাক মুসলিম মহিলাদের উপর নির্মমতা, মন্তব্য আরএসএস নেতার
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন