Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬

ভেন্টিলেশনে শুয়ে মাধ্যমিক দেবে কলকাতার কিশোর

কিশোরের ইচ্ছাশক্তিকে কুর্নিশ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০১৭, ০৩:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০১৭, ০৩:৪০

options
link
ভেন্টিলেশনে শুয়ে মাধ্যমিক দেবে কলকাতার কিশোর zoom

দীপঙ্কর মণ্ডল ও শ্রীষিতা ঘোষ: দুরারোগ্য ব্যাধি৷ কড়া ডোজের ওষুধে আচ্ছন্ন শরীর৷ ছেলেটি এত দুর্বল যে হাসপাতালের বেডে বসতে গেলে মাথা ঘোরে৷ দিবারাত্র অক্সিজেন চলছে তার৷ কিন্তু তাতে কী৷ মন তো অসীম শক্তিশালী৷ সে জানে বুধবার তার জীবনের প্রথম বড় পরীক্ষা৷ কলকাতার এক নামী হাসপাতালে ভর্তি৷ ভেন্টিলেশনে শুয়েই মাধ্যমিক পরীক্ষা দেবে শহরের এই কিশোর৷ চিকিৎসকরা জানিয়েছেন, ছাত্রটির অবস্থা আশঙ্কাজনক৷ কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস চলাকালীন সে পরীক্ষা দেওয়ার আবেদন করেছে৷ ছাত্রটির ইচ্ছাকে মর্যাদা দিয়েছে রাজ্য সরকার৷ মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকরা হাসপাতালেই প্রশ্ন ও উত্তরপত্র পৌঁছে দেবেন৷

আর পাঁচটা শিশুর মতো বড় হচ্ছিল সে৷ স্কুলে যাওয়া, খেলাধুলো, খুনসুটি, হইহল্লা সবই ছিল৷ বাবা-মা ঘুণাক্ষরেও টের পাননি তার শরীরে বাসা বাঁধছে এক কঠিন রোগ৷ দশম শ্রেণিতে ওঠার পর শারীরিক অসুবিধা শুরু হয়৷ কিছুদিন আগে যা বাড়াবাড়িতে পৌঁছয়৷ শহরের ওই হাসপাতালের আউটডোরে দেখানো হয়৷ বিভিন্ন পরীক্ষার পর জানা যায় দুরারোগ্য ব্যাধির কথা৷ এখন বিশিষ্ট এক চিকিৎসকের অধীনে সে ভর্তি৷ সে জানেই না তার কী হয়েছে৷ নির্দিষ্ট দিনেই রেজিস্ট্রেশন হয়েছিল৷ ঠিক সময়েই স্কুলের তরফে সবার নাম পাঠানো হয়েছিল পর্ষদে৷ কিন্তু বিপত্তি হয় হাসপাতালে আসায়৷ চিকিৎসকরা জানিয়ে দেন চব্বিশ ঘণ্টাই পর্যবেক্ষণে থাকবে সে৷ বেশিসময় ‘অক্সিজেন মাস্ক’ খুলে রাখা যাবে না৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

(মাধ্যমিকের আগে এই বিষয়গুলিতেই পড়ুয়াদের সতর্ক করলেন পর্ষদ সভাপতি)

কিন্তু অন্য বন্ধুরা সবাই এবার মাধ্যমিক দেবে যে! ছেলেটি প্রথমে তার মাকে জানায় যে কোনও মূল্যে সে পরীক্ষা দেবে৷ দুষ্টুমি করে বলে, আটকে রাখলে সে পালিয়ে পরীক্ষাকেন্দ্রে চলে যাবে৷ পরিবারের চিন্তা আরও বাড়ে৷  সরকারের কাছে আবেদন জানানো হয়৷ পর্ষদের প্রশাসক কল্যাণময় গঙ্গোপাধ্যায় চিকিৎসকের সঙ্গে কথা বলেন৷ চিকিৎসক তাঁকে জানিয়ে দেন, হাসপাতালে প্রশ্ন এবং উত্তরপত্র পাঠিয়ে দিলে তাঁদের আপত্তি নেই৷

শারীরিক প্রতিবন্ধকতা থাকলে এই মেগা পরীক্ষায় ৪৫ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ হয়৷ কলকাতার এই অসুস্থ ছেলেটিও কিছুটা অতিরিক্ত সময় পাবে৷ পর্ষদ সচিব নবনীতা চট্টোপাধ্যায় জানিয়েছেন, “আমরা আগেও হাসপাতালে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নিয়েছি৷ কিন্তু এই ছাত্রটি অন্যরকম৷ এর ইচ্ছাশক্তি সবার কাছে নজির হয়ে থাকবে৷” স্টিফেন্স হকিং অকেজো শরীর নিয়েও বই লেখেন৷ ওই ব্রিটিশ বিজ্ঞানীর গোটা শরীর পক্ষাঘাতগ্রস্ত৷ শহরের এই মাধ্যমিক ছাত্রটি হকিংয়ের কথা জানে৷ তবে তাকে বেশি অনুপ্রেরণা দেন হেলেন কেলার৷ দৃষ্টিশক্তি শ্রবণ এবং কথা বলার ক্ষমতা ছিল না হেলেনের৷ ইচ্ছাশক্তিতে ভর করে তিনি উচ্চশিক্ষায় এগিয়েছিলেন৷ এই কিশোর মনে করে, হেলেনের তুলনায় সে বেশি সক্ষম৷ আর তাই ‘রাইটার’ নিতেও অস্বীকার করেছে সে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.