Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

করোনা মুক্ত বুদ্ধদেব জায়া মীরা ভট্টাচার্য, হাসপাতাল থেকে ফিরলেন বাড়িতে

৭ দিন হোম আইসোলেশনে থাকতে হবে মীরাদেবীকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২১, ১৩:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২১, ১৩:০৮

options
link
করোনা মুক্ত বুদ্ধদেব জায়া মীরা ভট্টাচার্য, হাসপাতাল থেকে ফিরলেন বাড়িতে zoom

বুদ্ধদেব সেনগুপ্ত: করোনা (CoronaVirus) মুক্ত বুদ্ধদেব জায়া মীরা ভট্টাচার্য। সোমবার বেলা ১১ টা নাগাদ হাসপাতাল থেকে ছাড়া হল তাঁকে। আগামী ৭ দিন হোম আইসোলেশনে থাকতে হবে মীরাদেবীকে। মানতে হবে একাধিক বিধিনিষেধ।

দীর্ঘদিন ধরেই অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। শারীরিক পরিস্থিতির কারণে কার্যত ঘরবন্দি তিনি। কয়েকদিন আগে করোনার উপসর্গ দেখা দেয় তাঁর শরীরে। উপসর্গ ছিল মীরাদেবীরও। কোভিড টেস্টের রিপোর্ট এলে জানা যায়, করোনা থাবা বসিয়েছে ভট্টাচার্য দম্পতির শরীরে। যেহেতু বুদ্ধবাবু আগে থেকেই সিওপিডিতে আক্রান্ত, তাই সেদিন রাতেই তাঁকে হাসপাতালে ভরতি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু তিনি রাজি হননি। উলটে মীরাদেবীকে ভরতি করতে বলেন। সেইমতো দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভরতি করা হয় মীরা ভট্টাচার্যকে। যদিও প্রথমদিন থেকেই তাঁর শারীরিক কোনও সমস্যা ছিল না। অক্সিজেন লেভেলও ছিল স্বাভাবিক। বাইরে থেকেও অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়নি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ব্যাপক ক্ষতি করতে পারে ঘূর্ণিঝড় ‘যশ’, মোকাবিলায় কেন্দ্র-রাজ্য একযোগে কাজের বার্তা রাজ্যপালের]

তবে মীরাদেবীর বেশ কয়েকটি টেস্ট করা হয়। হাসপাতালের তরফে প্রথমে জানানো হয়েছিল, রবিবার তাঁকে ছেড়ে দেওয়া হবে। তবে শেষমেশ সোমবার সকাল ১১ টায় হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। তবে আগামী এক সপ্তাহ হোম আইসোলেশনে থাকতে হবে মীরাদেবীকে।

[আরও পড়ুন: আর কেন্দ্রীয় নিরাপত্তা নিতে নারাজ বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, জানেন কেন?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.