Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত

আজই তোলা হবে আদালতে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০১৭, ০৬:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০১৭, ০৬:২৫

options
link
জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত zoom

কলহার মুখোপাধ্যায়: জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হল প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে। শনিবার সকালে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। ধৃতের বিরুদ্ধে জমি ও বাড়ি সংক্রান্ত বিষয়ে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

[প্রায় ২০ ঘণ্টা পর উদ্ধার সাঁতারু কাজল দত্তের দেহ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দীর্ঘদিন সল্টলেকের কাউন্সিলর পদে ছিলেন অনুপম দত্ত। জানা গিয়েছে, বিডি ব্লকের ২১০ নম্বর বাড়ি নিয়ে প্রতারণার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত হয় বেশ কয়েকবছর আগে। মধুসূদন চক্রবর্তী নামের এক ব্যক্তি জাল নথি তৈরি করে বাড়িটি একজনকে বিক্রি করার চেষ্টা করে। অগ্রিম টাকাও নেওয়া হয় ওই ব্যক্তির কাছ থেকে। তাঁর অভিযোগের ভিত্তিতেই মামলা শুরু হয়। তদন্তের ভার পড়ে বিধানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপর।

কিছুদিন আগেই গ্রেপ্তার করা হয় মুধুসূদন চক্রবর্তী নামের অভিযুক্ত। শোনা গিয়েছে, ধৃতকে জেরা করে এই মামলায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য পান গোয়েন্দারা। বাড়ির লেনদেনে মধ্যস্থতাকারী হিসেবে নাম উঠে আসে অনুপম দত্তের। সেই অভিযোগের ভিত্তিতেই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় প্রাক্তন কাউন্সিলারকে। পুলিশের একাংশের অনুমান, ভিন রাজ্যে পালানোর চেষ্টা করছিলেন প্রাক্তন কাউন্সিলার।

[চোর অপবাদে রাস্তাতেই জামা খুলিয়ে তল্লাশি, অপমানে আত্মঘাতী কিশোরী]

প্রসঙ্গত, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর হলেও কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন অনুপম দত্ত। তাঁর ও কণক দেবনাথ, মনোজ পাণ্ডেদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ঘটনার পর থেকে এখনও পর্যন্ত রাজ্য বিজেপির তরফ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রাক্তন কাউন্সিলারকে আজই আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

[পরিচারিকা সেজে ঢুকে সর্বস্ব চুরি, ব্যবসায়ী-সহ গ্রেপ্তার ৩]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.