Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৮ জুলাই ২০২৬

রেষারেষির জের, গড়িয়াহাটে ফুটপাথে উঠে পড়ল বাস

ভাঙল বেশ কিছু দোকান, আহত ২।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৪:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৪:২৮

options
link
রেষারেষির জের, গড়িয়াহাটে ফুটপাথে উঠে পড়ল বাস zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কলকাতায় বেপরোয়া বাসের দৌরাত্ম্য। রেষারেষির জেরে বাস উঠে পড়ল ফুটপাথে। ভাঙল একের পর দোকান। গুরুতর জখম হলেন একজন।

গড়িয়াহাট অ্যাক্সিডেন্ট.jpg 3

Advertisement

[শ্বশুরবাড়ি থেকে স্ত্রী না ফেরায় অভিমানে আত্মঘাতী স্বামী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

সোমবার বেলা একটা নাগাদ এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান যাদবপুরের পালবাজার থেকে রামনগরের দিকে যাচ্ছিল বাসটি। ১ নম্বর রুটের বাসটি গড়িয়াহাট মোড়ের কাছে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে। এরপর বাসটি ফুটপাথে উঠে যায়। ওই সময় রাস্তায় বেশ কিছু মোটরবাইক পার্ক করা ছিল। সেগুলি ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি বেশ কয়েকটি দোকান ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় একটি শনি মন্দির। কয়েকজন পথচলতি মানুষও জখম হন। গড়িয়াহাট থানার পুলিশ বাসটি আটক করে। চালককে গ্রেপ্তার করা হয়। দুর্ঘটনার ঘটনায় ক্ষুব্ধ ফুটপাথের দোকানদাররা। তারা দোকান মেরামতি ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান। ব্যস্ত রাস্তায় এই ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ক্ষুব্ধ দোকানদারদের বক্তব্য, এভাবে গাড়ি চলাচল করলে তাদের ব্যবসার ক্ষতি হবে।

গড়িয়াহাট অ্যাক্সিডেন্ট.jpg 2

[কাঠের সেতু পেরোতে ‘নজরানা’ ১০ টাকা! ক্ষোভে ফুঁসছে কালিন্দ্রীপাড়ের গ্রাম]

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। দুর্ঘটনাগ্রস্ত বাসটির যাত্রীদের বের করা হয়। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে রেষারেষির কারণে এই দুর্ঘটনা। ঘটনাস্থল থেকে  সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এদিন সকালে সল্টলেকের লাবণী আইল্যান্ডের বাসের ধাক্কায় আহত হয় এক ছাত্রী। মা উড়ালপুলে বেপরোয়া  মোটরবাইক ধাক্কা মারে একটি গাড়িকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.