Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬

রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে আগুন, আতঙ্কে যাত্রীরা

ব্যাহত বিভিন্ন স্টেশনের মেট্রো চলাচল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০১৭, ১৬:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০১৭, ১৬:৩০

options
link
রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে আগুন, আতঙ্কে যাত্রীরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যস্ত সময়ে ফের ব্যাহত মেট্রো রেল পরিষেবা। মঙ্গলবার রাত ৮ টা ৫০ নাগাদ রবীন্দ্রসদন মেট্রো স্টেশনের প্যানেল রুমের সাবস্টেশনে আগুন লাগে। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে মেট্রো স্টেশন চত্বরে। থমকে যায় মেট্রো পরিষেবা।  রবীন্দ্রসদন-সহ বেশ কিছু স্টেশনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিনটি স্টেশনে আটকে রয়েছে তিনটি মেট্রো।

[বউবাজারে ভেঙে পড়ল ‘বিপজ্জনক’ বাড়ি, মৃত ২]

জানা গিয়েছে, ৮ টা ৪৬ নাগাদ রবীন্দ্রসদন মেট্রো স্টেশনের আগুন লাগে। এসময় স্টেশনে একটি মেট্রো দাঁড়িয়ে ছিল। সৌভাগ্যবশত দরজা খোলা থাকায় তড়িঘড়ি যাত্রীদের বাইরে বের করে আনা হয়। এরপরই ৯ টা নাগাদ নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। ফলে বেশিরভাগ স্টেশনের আলো নিভে যায়। আপৎকালীন আলোর ব্যবস্থা করা হয়। বেশ কিছু স্টেশন এখনও অন্ধকারে রয়েছে। সেখান থেকে ধীরে ধীরে যাত্রীদের বের করে আনা সম্ভব হচ্ছে। তবে খবর, দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শট শার্কিট থেকেই এই আগুন বলে মনে করা হচ্ছে। আপাতত  সেন্ট্রাল থেকে দমদম স্টেশন এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো চলছে বলে জানা গিয়েছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বাকি স্টেশনগুলিতে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[চুল্লিতে ঢোকানোর আগে নড়ে উঠল মৃতদেহ!]

এদিকে,  মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘৮ টা ৪৬ নাগাদ ঘটনাটি ঘটে। এরপরেই ৯ টা নাগাদ আমরা থার্ড রেলের পাওয়ার বন্ধ করে দিই। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দমকল ইতিমধ্যে ঘটনাস্থলে  পৌঁছেছে। সেখানে গিয়েছে মেট্রোরেলের আধিকারিকরাও। তবে কখন পরিষেবা স্বাভাবিক হবে সেটা বলা যাচ্ছে না।’ ঠিক কী কারণে আগুন ধরল সেটা খতিয়ে দেখছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

[‘স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করব না’, অভিনব প্রতিবাদে প্রেসিডেন্সির ছাত্রীরা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.