Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Jadavpur University

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগুন আতঙ্ক, কালো ধোঁয়ায় ঢাকল এডুকেশন ডিপার্টমেন্ট

পরীক্ষা চলাকালীন কালো ধোঁয়ায় ঢেকে যায় এডুকেশন ডিপার্টমেন্ট।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৩, ১৭:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৩, ১৭:১৬

options
link
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগুন আতঙ্ক, কালো ধোঁয়ায় ঢাকল এডুকেশন ডিপার্টমেন্ট zoom
ফাইল ছবি।

দীপালি সেন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগুন আতঙ্ক। পরীক্ষা চলাকালীন এডুকেশন ডিপার্টমেন্ট আচমকাই কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন। 

সোমবার এডুকেশন ডিপার্টমেন্টে মাস্টার্সের পরীক্ষা চলছিল। সেই সময় আচমকাই কালো ধোঁয়ায় ঢেকে যায় দ্বিতীয় তল। আতঙ্কিত হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ে উপস্থিত প্রায় সকালেই। বিশ্ববিদ্যালয় থেকে  তড়িঘড়ি বেরিয়ে আসার চেষ্টা করেন প্রত্যেকে।  

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দিঘায় বিষাক্ত ‘ইয়েলো বেলি’ সাপ! কামড়ালে শরীর পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত, কাজ করে না অ্যান্টি ভেনাম]

খবর দেওয়া হয় দমকলে। বিশ্ববিদ্যালয়ে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের অনুমান, এসি চালানো মাত্রই শর্ট সার্কিট হয়। তার জেরে কালো ধোঁয়ায় ঢেকে যায় চতুর্দিক। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। 

[আরও পড়ুন: ঘাটালে CPM এজেন্টের রহস্যমৃত্যু, পাটখেতে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ, নেপথ্যে রাজনীতি?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.