সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার ভয়বহ আগুন লাগল দক্ষিণ কলকাতার এক আবাসনের চার তলায়৷ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার ভবানীপুরের যদুবাবুর বাজারের কাছে একটি আবাসনে৷
[আজ শুরু উচ্চ মাধ্যমিক, প্রশ্ন ফাঁস এড়াতে বিশেষ ব্যবস্থা সংসদের]
এদিন বেলা ৩টে ১০ মিনিট দিকে আগুন প্রথমে দেখতে পান স্থানীয় বাসিন্দারা৷ সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়৷ ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন৷ বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়৷ ভিতরের এক বন্ধ ঘর থেকে সম্পূর্ণ দগ্ধ এক ব্যক্তির দেহ উদ্ধার হয়৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গিয়েছে৷
[মেডিক্যাল থেকে চুরি যাওয়া শিশু কার? উত্তর মিলবে ডিএনএ টেস্টে]
মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি৷ কেনই বা ভবানীপুরের মতো এলাকার ওই আবাসনে আগুন লাগল, সেই সম্পর্কেও কোনও তথ্য মেলেনি৷ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে ভবানীপুর থানার পুলিশ৷
[মেডিকাকে তোপ, মৃত সুনীল পাণ্ডের স্ত্রীকে চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন