Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Firhad Hakim

কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক পদে ইস্তফা দিচ্ছেন ফিরহাদ, ছাড়ছেন সব সরকারি পদ

শনিবারই একসঙ্গে চারটি পদ ছেড়েছেন রাজ্যের পুরমন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২১, ১০:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২১, ১০:০৭

options
link
কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক পদে ইস্তফা দিচ্ছেন ফিরহাদ, ছাড়ছেন সব সরকারি পদ zoom
ছবি: প্রতীকী

কৃষ্ণকুমার দাস: কলকাতা হাই কোর্ট বা সুপ্রিম কোর্টে দফায় দফায় মামলা করেও পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান পদ থেকে প্রাক্তন মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) সরাতে পারেনি বিরোধীরা। কিন্তু এবার নির্বাচন কমিশনের আইনি প্যাঁচে করোনাকালে মহানাগরিকের দায়িত্ব সামলানো পদে ইস্তফা দিতে বাধ্য হচ্ছেন তিনি। শুধু নগরনিগমের বোর্ড অফ চেয়ার‌ম্যানের দায়িত্ব নয়, KMDA’র চেয়ারম্যান, নবদিগন্তের চেয়ারম্যান ও ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের শীর্ষ পদও ছাড়ছেন পুরমন্ত্রী। পুরদপ্তর সূত্রে খবর, কলকাতা পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান পদে ফিরহাদ ইস্তফা দিতেই রাজ্য সরকার মনোনীত বোর্ড যেমন ভেঙে যাবে, তেমনই ১৪৪টি ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলরদের কো-অর্ডিনেটর পদটিও লুপ্ত হয়ে যাবে।

স্বভাবতই ফিরহাদের এক ইস্তফার জেরেই ভোটের প্রস্তুতির মধ্যেই মহানগরে ডান-বাম সমস্ত দলের প্রাক্তন কাউন্সিলররা সরকারি তকমা ‘কো-অর্ডিনেটর’ পদ হারাচ্ছেন। বোর্ড ভেঙে গেলে প্রশাসকমণ্ডলীর সদস্য ও ১৬ জন বরো কো-অর্ডিনেটরের গাড়ি ও সরকারি সুযোগ সুবিধাও প্রত্যাহার করবে পুরসভা। বিধানসভা ভোটের ৭৫ দিন পরে কলকাতায় পুরসভা (Kolkata Municipal Corporation) ভোট না হওয়া পর্যন্ত ১৪৪টি ওয়ার্ডেই পুরপ্রতিনিধি থাকছেন না। যদিও সমস্ত পুরসভায় প্রশাসক সরানোর দাবি নিয়ে নির্বাচন কমিশনে এবং আদালতে অভিযোগ করেছে বিরোধীরা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মোদির জনসভা উপলক্ষে চক্রব্যূহ ব্রিগেডের মাঠ, শিলিগুড়িতে মিছিলে মমতা]

কলকাতা বন্দর কেন্দ্রে তৃতীয়বার প্রার্থী হওয়া ফিরহাদ সম্ভবত আগামী ৭ এপ্রিল, বুধবার মনোনয়নপত্র জমা দেবেন। বস্তুত এই কারণে আগের দিন ৬ এপ্রিল কার্যনির্বাহী মেয়র অর্থাৎ চেয়ারম্যান পদে ইস্তফা দেবেন। যদিও শনিবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, “নির্বাচনী আইন মেনে মনোনয়ন জমা দেওয়ার আগে সরকার মনোনীত কোনও পদে থাকা যাবে না। তাই ভারপ্রাপ্ত মেয়রের পদ-সহ মুখ্যমন্ত্রীর মনোনীত সমস্ত পদে ইস্তফা দিতে শুরু করেছি।” রাজ্য সরকার মনোনীত পদে থাকলে ‘অফিস অফ প্রফিট’ আইনে ফাঁসতে পারেন বলে এদিনই চারটি পদ থেকে পদত্যাগ করেছেন পুরমন্ত্রী। এগুলি হল, (১) স্টেট পাবলিক পলিসি অ্যান্ড প্ল্যানিং কমিটি (২) স্কিল ডেভলপমেন্ট মিশন (৩)কেবল টিভি নেটওয়ার্কের চেয়ারম্যান (৪)মহাজাতি সদন অছি পরিষদ। নির্বাচনী আইনের প্যাঁচে একইভাবে কলকাতার তিন প্রাক্তন মেয়র পারিষদ অতীন ঘোষ (Atin Ghosh), দেবাশিস কুমার, দেবব্রত মজুমদারও প্রশাসকমণ্ডলীর সদস্যপদে ইস্তফা দিতে বাধ্য হচ্ছেন। আইনি কারণে আগামী সপ্তাহে বন্দর কেন্দ্রের মেটিয়াবুরুজের হরিমোহন ঘোষ ও খিদিরপুর কলেজের পরিচালন সমিতির সভাপতি পদে ইস্তফা দেবেন পুরমন্ত্রী।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.