Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Firhad Hakim Daughter

আর্থিক অনটনে মেলেনি LLB ডিগ্রি, ফিরহাদ হাকিমের স্বপ্নপূরণ করলেন কন্যা আফসা

বাবাকেই ডিগ্রি উৎসর্গ করেছেন ফিরহাদকন্যা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৩, ২১:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৩, ২১:০০

options
link
আর্থিক অনটনে মেলেনি LLB ডিগ্রি, ফিরহাদ হাকিমের স্বপ্নপূরণ করলেন কন্যা আফসা zoom

অভিরূপ দাস: পারিবারিক অনটনের জন‌্য এলএলবি (LLB) কোর্স শেষ করতে পারেননি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তবে বাবার অপূর্ণ ইচ্ছা পূরণ করলেন ফিরহাদ হাকিমের ছোট মেয়ে আফসা। সম্প্রতি আইন নিয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন তিনি। আর সেই ডিগ্রি উৎসর্গ করলেন বাবাকেই। তারপরেই জানিয়েছেন, বাবার অধরা স্বপ্নের কথা।

কৈশোরে এলএলবি হওয়ার স্বপ্ন দেখতেন ফিরহাদ হাকিম। ইচ্ছে ছিল উকিল হবেন। আফসা বলেন, মাত্র আট বছর বয়সেই আইনজীবী হওয়ার স্বপ্নের কথা বাবাকে জানিয়েছিলেন। তাঁর কথায়, “তখন আমি অনেক ছোট। বাবাকে বলেছিলাম আইনজীবী হবো। অদ্ভুত একটা হাসি খেলে গিয়েছিল মুখে! মনে মনে ভেবেছিলেন কেউ তো আমার স্বপ্নটা পূরণ করবে।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: টুরগা প্রকল্প ঘিরে অযোধ্যা পাহাড়ে অশান্তির মেঘ, DFO-কে ঘেরাওয়ের সিদ্ধান্ত]

আর্থিক অনটনের জন্যেই এলএলবি হওয়া হয়নি মেয়রের। স্কুল পাস করে আইন নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন ফিরহাদ। সংসারের জোয়াল তখন তাঁর কাঁধে। পড়াশোনার সঙ্গে সঙ্গে সংসার চালাতে পারিবারিক ব‌্যবসায় নামতে হয়েছিল। এমনই এক সময় সামনে দু’টো বিকল্প এসে দাঁড়ায়। হয় ব‌্যবসা করতে হবে, নয়তো এলএলবি। পরিবারের ভরণ পোষণের জন্যেই আইনজীবী হওয়ার স্বপ্ন ছেড়ে ব‌্যবসাকে বেছে নেন মেয়র। সেটা আবার এলএলবি ফাইনাল ইয়ারে। স্বপ্নপূরণের এত কাছে এসেও হাতছাড়া হয় ডিগ্রি।

একটুর জন‌্য উকিল হওয়া হয়নি। অধরা স্বপ্ন মনের মধ্যে পুষে রেখেছিলেন মেয়র। এই ২০২৩ এ সেই স্বপ্ন পূরণ করলেন মেয়ে আফসা হাকিম। সম্প্রতি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি থেকে সম্মানের সঙ্গে এলএলবি পাস করেছেন তিনি। আফসার কথায়, “বাবা এলএলবি পাশ করতে পারেননি ঠিকই। আসলে সর্বশক্তিমান আমার বাবার জন‌্য অন‌্য পরিকল্পনা করে রেখেছিলেন।” আফসার কথায়, “আমার মা-বাবা আমার জন‌্য যা করেছেন তাতে আমি গর্বিত। আমার এলএলবি ডিগ্রিটা আমার তরফ থেকে বাবাকে ছোট্ট একটা উপহার।” 

[আরও পড়ুন: যাদবপুরে ছাত্রমৃত্যুতে দায়ী ‘বাংলা পক্ষ’! শুভেন্দুর বিরুদ্ধে FIR গর্গ চট্টোপাধ্যায়ের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.