Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
school teacher attempt suicide

বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে ‘আত্মহত্যার চেষ্টা’ ৫ শিক্ষিকার

মোট ১৬ জনকে উত্তরবঙ্গে বদলির নির্দেশ আসে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২১, ১৬:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২১, ১৬:৪২

options
link
বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে ‘আত্মহত্যার চেষ্টা’ ৫ শিক্ষিকার zoom

দীপঙ্কর মণ্ডল: বদলির প্রতিবাদ। বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখানোর সময় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা পাঁচ শিক্ষিকার (School Teacher)। ৫ জনকেই বিধাননগর হাসপাতালে ভরতি করা হয়েছে। মঙ্গলবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। স্কুল শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী।

স্থানীয় সূত্রে খবর, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্য পাঁচ জনই। শিশু শিক্ষা কেন্দ্রের চুক্তিভিত্তিক শিক্ষিকা হিসেবে কর্মরত। বিভিন্ন ইস্যুতে তাঁরাই বহুদিন ধরে আন্দোলন করছিলেন। তাঁদের কথায়, “আমরা চুক্তিভিত্তিক শিক্ষিকা। নয়া শিক্ষানীতি কার্যকর হলে তো আমাদের চাকরি থাকবে না।” চাকরির স্থায়ীকরণ-সহ একাধিক দাবিতে দীর্ঘদিন ধরেই তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন। কখনও মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে, তো কখনও নবান্নে আবার কখনও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সামনে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। গ্রেপ্তারও হয়েছেন। অভিযোগ, নবান্নের সামনে বিক্ষোভ দেখানোর পরই নাকি পাঁচজন শিক্ষিকা-সহ মোট ১৬ জনকে উত্তরবঙ্গে বদলির নির্দেশ আসে। অথচ তাঁরা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্কুলে কর্মরত ছিলেন। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: Viral Video: জুম কলে বৈঠক চলাকালীনই উদ্দাম যৌনতায় মাতলেন স্কুলের শিক্ষিকা]

SSK-MSK teachers transferred to North Bengal, they get offended
ছবি: ফাইল

বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের বাড়ি থেকে ৬০০-৭০০ কিলোমিটার দূরে এক একজনকে বদলি করা হয়েছে। যা একেবারে অনৈতিক এবং বেআইনি।  এদিন এই বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে জড়ো হয়েছিলেন তাঁরা। তার পরই এই বিপত্তি। 

SSC candidates stage protest outside Mamata Banerjee's Kolkata residence

এদিন দুপুর থেকে বিকাশ ভবনের বাইরে জড়ো হয়ে ফের বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। সেই সময় পুলিশের সঙ্গে বচসা বাঁধে বলেই খবর। ধ্বস্তাধ্বস্তিও হয়। অভিযোগ, এর পরই বোতল থেকে বিষ পান করেন তাঁরা। সঙ্গে সঙ্গে পাঁচজনকে হাসপাতালে ভরতি করা হয়। তিনজনই বিধাননগর হাসপাতালে ভরতি রয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

[আরও পড়ুন: Sreelekha Mitra’র সঙ্গে ডেটে যাওয়ার পরই দত্তক নেওয়া সারমেয়কে খুন! যুবককে তোপ অভিনেত্রীর]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.