Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৮ জুলাই ২০২৬

সেজে উঠছে সেন্ট্রাল পার্ক কমপ্লেক্স, বইমেলার থিম কান্ট্রি এবারও ফ্রান্স

বর্ণাঢ্য বুঁজুর ইন্ডিয়া ফেস্টিভ্যালের সমাপ্তি অনুষ্ঠান এবারের বইমেলায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১২:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১২:৩১

options
link
সেজে উঠছে সেন্ট্রাল পার্ক কমপ্লেক্স, বইমেলার থিম কান্ট্রি এবারও ফ্রান্স zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই নিয়ে তৃতীয়বার। কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলার থিম কান্ট্রি হতে চলেছে ছবি ও কবিতার দেশ ফ্রান্স। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ৪২ তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলার থিম কান্ট্রির নাম ঘোষণা করা হল।

[ মমতার উপহার দেওয়া ছবি থাকবে হৃদয়ে, আপ্লুত রাষ্ট্রপতি ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মিলনমেলা থেকে এবার বইমেলা সরেছে সেন্ট্রাল পার্ক মেলা কমপ্লেক্সে। তা নিয়ে বইপ্রেমীদের একাংশের মধ্যে খানিকটা অসন্তোষ আছে। বইমেলা তার চেনা আয়তনে ও বহরে থাকবে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অনেকে। তবে মিলনমেলা কমপ্লেক্স আন্তর্জাতিক মেলা প্রাঙ্গন হয়ে উঠেছে। তাই বিকল্প হিসেবেই সেন্ট্রাল পার্কই আদর্শ। বইমেলার উপযোগী করে তোলার জন্য সাজিয়ে তোলা হচ্ছে সেন্ট্রাল পার্ক চত্বর। পুরো কাজে নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সঙ্গ দিচ্ছেন সল্টলেক পুরসভার মেয়র সব্যসাচী দত্তও। আয়তনে মিলনমেলার থেকে ছোট। তবে যোগাযোগের দিক থেকে সেন্ট্রাল পার্ক কমপ্লেক্স প্রায় অবিকল্প। তাই এখানেই বইমেলা স্থানান্তরিত করার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো সাজিয়ে তোলা হচ্ছে পুরো চত্বর। বিদ্যুৎ পরিষেবা থেকে শুরু করে পার্কিং, সবরকম সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। আয়তন কম হলেও বইপ্রেমীদের যাতে বিন্দুমাত্র অসুবিধা না হয় তার সবরকম চেষ্টা চলছে এই মুহূর্তে।

[  নীলরতন থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা, অভিযোগ গাফিলতির ]

আর মাস দুই পরেই বইপার্বণ। প্রকাশকদের ঘরে ঘরে সাজো সাজো রব। চূড়ান্ত ব্যস্ততা মেলা কর্তৃপক্ষর অন্দরেও। এবারের থিম কান্ট্রি ফ্রান্স। এই নিয়ে তৃতীয়বার কোনও দেশ কলকাতা বইমেলার থিম কান্ট্রির মর্যাদা পাচ্ছে। কলকাতার ফ্রান্স কনস্যুলেট জেনারেল দ্যমিয়েন সইদ ও অন্যান্য প্রতিনিধিদের উপস্থিতিতেই হল এ ঘোষণা। ভারত-ফ্রান্স সম্পর্কের সত্তর বছর পূর্তি উপলক্ষে দেশের বিশেষ বিশেষ শহরে অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য বুঁজুর ইন্ডিয়া ফেস্টিভ্যাল। এই উৎসবের সমাপ্তি অনুষ্ঠান হবে এবারের বইমেলায়। ফ্রান্স ছাড়াও অংশ নিচ্ছে ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ভিয়েতনাম, জাপান, চিন, লাতিন আমেরিকা ও বাংলাদেশের মতো দেশগুলিও। বইমেলায় বাংলা প্রকাশনের পাশাপাশি অংশ নিচ্ছেন জাতীয় স্তরের প্রকাশকরাও। বিগত চার বছরের মতো এবারও থাকছে কলকাতা সাহিত্য উৎসব। উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক, সিনে-নাট্য ও ক্রীড়া জগতের বিশিষ্টরা।

[ বিশ্ব বাংলা বিতর্কে মুকুলের বিরুদ্ধে ফৌদজারি ও মানহানির মামলা অভিষেকের ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.