Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Justice Biswajit Basu

গ্রাহ্য হল না আপত্তি! GTA দুর্নীতি মামলা ফিরল বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চেই

কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে ফিরল মামলা!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৫, ১৯:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৫, ১৯:০২

options
link
গ্রাহ্য হল না আপত্তি! GTA দুর্নীতি মামলা ফিরল বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চেই zoom

গোবিন্দ রায়: কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির নির্দেশ! জিটিএ নিয়োগ দুর্নীতি মামলা ফিরল বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে। রাজ্যের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে গত বুধবার এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নির্দেশে মামলা ফিরল বিচারপতি বসুর এজলাসে।

গত শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য ছিল, এই মামলা শোনার এক্তিয়ার হাই কোর্টের নেই। এই মামলা শোনার এক্তিয়ার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। এর পালটা আবেদনকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, আদালতকে বিভ্রান্ত করা হচ্ছে। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলার শুনানি হয় বিচারপতি বসুর এজলাসেই। পরবর্তীকালে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলা বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে উঠলে তিনি রেজিস্ট্রার মারফৎ সমস্ত মামলার শুনানি পাঠিয়ে দেন মূল বেঞ্চ অর্থাৎ বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। তাই এই মামলা শোনার এক্তিয়ার এই এজলাসের রয়েছে। তবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যে প্রশ্ন তুলেছেন তাতেই কার্যত ক্ষুব্ধ হন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি স্পষ্ট জানান, যেহেতু অ্যাডভোকেট জেনারেল তাঁর এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন তাই এই মামলা থেকে তিনি অব্যাহতি নিচ্ছেন। পাশাপাশি, রাজ্যের উদ্দেশ্য নিয়েও একাধিক প্রশ্ন তোলেন তিনি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কোনও মামলা থেকে বিচারপতি সরে দাঁড়াতে চাইলে নতুন কোন বিচারপতি সেই মামলা শুনবেন তা ঠিক করে দেন প্রধান বিচারপতি। এদিন সেই মতোই প্রধান বিচারপতি মামলাটি বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে ফেরত পাঠালেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.