সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঢাকার গুলশন ক্যাফেতে হামলায় জড়িত এক মূলচক্রীকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হল৷ ধৃতের নাম ইদ্রিশ আলি৷ সূত্রের খবর, কলকাতার বড়বাজার থেকে ওই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে৷ দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের কাছ থেকে খবর পেয়ে ইদ্রিশকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স৷
গতবছর ঢাকায় হামলার পর থেকেই কলকাতায় পরিচয় গোপন করে লুকিয়ে ছিল ইদ্রিশ৷ বাংলা-সহ একাধিক ভাষা জানায় তার পক্ষে আত্মগোপন করে থাকায় সুবিধা হয়েছে বলে অনুমান পুলিশের৷ সূত্রের খবর, ইদ্রিশ যে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে লুকিয়ে রয়েছে, সেই খবর পড়শি মুলুকের গোয়েন্দাদের কাছে ছিল৷ প্রতিবেশী হিসাবে রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষকর্তারা বাংলাদেশকে সবরকম সাহায্যের আশ্বাস দেয়৷ গতবছরের পয়লা জুলাই গুলশনে জঙ্গি হামলায় ২২ জনের মৃত্যু হয়৷ অভিযুক্ত জঙ্গিদের মধ্যে এখনও পর্যন্ত জামাত উল মুজাহিদিনের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে৷ পুলিশের গুলিতে নিহত হয়েছে তিন জঙ্গি৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন