Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
HS Council

ডিআইদের ২০ হাজার, জয়েন্ট কনভেনারকে ২৫০০! এবার উচ্চ মাধ্যমিকের সঙ্গে যুক্তদের সাম্মানিক সংসদের

২০২৫ সাল থেকে বিশেষ সাম্মানিক দেবে উচ্চ মাধ্যমিক সংসদ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০২৪, ১৭:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০২৪, ১৭:৪২

options
link
ডিআইদের ২০ হাজার, জয়েন্ট কনভেনারকে ২৫০০! এবার উচ্চ মাধ্যমিকের সঙ্গে যুক্তদের সাম্মানিক সংসদের zoom
প্রতীকী ছবি।

ধীমান রক্ষিত: উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য সুখবর। ২০২৫ সাল থেকে তাঁদের বিশেষ সাম্মানিক দেবে উচ্চ মাধ্যমিক সংসদ। এই প্রথমবার পরীক্ষার সঙ্গে যুক্তদের সাম্মানিক দেবে সংসদ। উল্লেখ্য, গত দুবছর ধরে মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত সকলকে সাম্মানিক দেয়। এবার সেই পথে হাঁটল উচ্চ মাধ্যমিক সংসদও।

সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, উচ্চ মাধ্যমিকের সঙ্গে যুক্ত ডিস্ট্রিক্ট ইন্সট্রাক্টরদের বা ডিআই পরীক্ষার খরচ সামলাতে দেওয়া হবে ২০ হাজার টাকা। তাঁদের আগেও পরীক্ষার খরচ সামলাতে টাকা দেওয়া হত। পরের ধাপে জয়েন্ট কনভেনার তথা যুগ্ম আহ্বায়ককে সাম্মানিক হিসেবে দেওয়া হবে আড়াই হাজার টাকা। যুগ্ম আহ্বায়কের তত্ত্বাবধানে থাকবেন ১০ শিক্ষক-শিক্ষিকা। তাঁদের মাথাপিছু সাম্মানিক দেওয়া হবে দেড় হাজার টাকা। এই টাকা যুগ্ম আহ্বায়ককে দেওয়া হবে। তিনিই তা বাকিদের দেবেন। এর পাশাপাশি সংসদ মনোনীত সদস্যকে সাম্মানিক হিসেবে দেওয়া হবে ৬০০ টাকা। পরীক্ষাকেন্দ্রের ইন চার্জ ও সেক্রেটারি পাবেন দেড় হাজার টাকা। পাশাপাশি ভেনু সুপার ভাইজার পাবেন ১ হাজার টাকা। পরীক্ষাকেন্দ্রের কাস্টোডিয়ান পাবেন ৭০০ টাকা। এই প্রথমবার এই সাম্মানিকের ব্যবস্থা করল সংসদ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

 

এ প্রসঙ্গে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “শিক্ষা সংসদের তরফে এর আগে সাম্মানিক দেওয়া হত না। আমরা তা চালু করলাম। পরীক্ষা সংক্রান্ত খরচ বাবদ শুধুমাত্র ডিআই-দের টাকা দেওয়া হত। পরীক্ষার সঙ্গে যুক্ত সকলেই প্রচুর পরিশ্রম করেন, তাঁদের দাবিকে মান্যতা দিয়ে এই ব্যবস্থা।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.