সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ময়দান থেকে বইমেলা উঠে এসেছিল মিলনমেলা প্রাঙ্গণে। প্রতি বছর জানুয়ারি মাসে বইয়ের টানে সায়েন্স সিটির পাশের প্রাঙ্গণেই হাজির হন লক্ষ লক্ষ বইপ্রেমী। ময়দান পরিষ্কার রাখতে গড়ের মাঠ থেকে মিলনমেলার সুবিস্তৃত এলাকায় তুলে আনা হয়েছিল বইমেলাকে। কিন্তু ফের ধাক্কা। ফের স্থান পরিবর্তন হচ্ছে বইমেলার।
[‘ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ, স্বীকার করুন মুখ্যমন্ত্রী’]
আবার কেন জায়গা পালটাচ্ছে বইমেলার? জানা যাচ্ছে, মিলনমেলা প্রাঙ্গণে সংস্কারের কাজের জন্যই বইমেলা অন্য স্থানে করার কথা ভাবা হচ্ছে। সেক্ষেত্রে বিধাননগর সেন্ট্রাল পার্ক অথবা ইকো পার্কে বইমেলা করার কথা ভাবা হচ্ছে। তবে স্থায়ীভাবে নয়। শুধু আগামী বছরের জন্যই বইমেলার স্থান পরিবর্তন হচ্ছে বলে জানানো হয়েছে। কিন্তু এত অল্প সময়ে সমস্ত বন্দোবস্ত কীভাবে করা সম্ভব হবে, সে নিয়েই উঠছে প্রশ্ন। তাছাড়া এমন কোনও স্থানে তা আয়োজনের কথা ভাবা হচ্ছে, যেখান থেকে সাধারণ মানুষের যাতায়াতের কোনও সমস্যা না হয়।
[বারুইপুরে বৃদ্ধার রহস্যমৃত্যু, নিখোঁজ ২২ দিনের নাতনি]
বাইপাসের ধারেই মিলনমেলা প্রাঙ্গণ। ফলে সব দিক থেকেই মানুষের আসতে সুবিধা হয়। সেক্ষেত্রে ইকো পার্ক মূল শহরের থেকে অনেকটাই দূরে। এদিকে সেন্ট্রাল পার্ক আবার অফিস পাড়া। তাই বিপুল পরিমাণ ভিড় সামাল দেওয়া পুলিশ ও প্রশাসনের পক্ষে বড় চ্যালেঞ্জ হবে বলেই মনে করা হচ্ছে। তবে সাহিত্যিকদের আশা, শহরের যে প্রান্তেই বইমেলা হোক, বইপ্রেমীদের ভালবাসা অটুট থাকবে।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন