Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Bengal Polls 2021

মমতার শপথের পরই অশান্তি নিয়ে রাজ্যকে খোঁচা ধনকড়ের, পালটা দিল তৃণমূল

ঠিক কী বলেছেন ধনকড়?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২১, ১৩:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২১, ১৩:১৭

options
link
মমতার শপথের পরই অশান্তি নিয়ে রাজ্যকে খোঁচা ধনকড়ের, পালটা দিল তৃণমূল zoom

দীপঙ্কর মণ্ডল: রাজ্য-রাজ্যপাল সম্পর্ক কোনওদিনই সুমধুর নয়। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তৃতীয়বার শপথ নিতেই ফের তা বুঝিয়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। মমতা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতেই ভোট পরবর্তী অশান্তি নিয়ে রাজ্যকে খোঁচা দিলেন তিনি। ধনকড়ের এহেন আচরণের তীব্র নিন্দা করেছে তৃণমূল নেতৃত্ব। 

বুধবার সকাল ১০ টা বেজে ৪৫ মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়। এরপর তৃণমূল নেতা-সহ শপথ অনুষ্ঠানে আমন্ত্রিতদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। এরপরই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ধনকড়। বলেন, “ভারত ও বাংলা একটা কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে। এই পরিস্থিতিতেও লাগাতার ভোট পরবর্তী হিংসা চলছে। ” এরপরই কটাক্ষের ভঙ্গিতে তিনি বলেন, “আশা করি নতুন সরকার কড়া হাতে দুই জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবে। আইনশৃঙ্খলা রক্ষা করতে পারবে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণের পরই রাজ্যকে বিঁধে রাজ্যপালের এহেন মন্তব্যকে মোটেও ভালভাবে নেননি রাজভবনে উপস্থিত তৃণমূল নেতারা। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ভোটে বিপর্যয়ের রেশ, বাংলায় ৭৭ আসন ধরে রাখাই এখন চ্যালেঞ্জ বিজেপির কাছে]

রাজ্যপালের আচরণ অত্যন্ত কুরুচিপূর্ণ বলেই মন্তব্য করলেন সুব্রত মুখোপাধ্যায়। তাঁর কথা, “আজকে নতুন সরকার তৈরির দিনে এহেন আচরণের থেকে খারাপ আর কিছুই হতে পারে না।” পার্থ চট্টোপাধ্যায়ের কথায়, সৌজন্য বিরোধী আচরণ করেছেন ধনকড়। উল্লেখ্য, বাংলার রাজ্যপাল পদের দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক ইস্যুতে রাজ্যকে তুলোধোনা করেছেন জগদীপ ধনকড়। পালটা দিয়েছেন মুখ্যমন্ত্রীও। প্রকাশ্যে রাজ্যপালের প্রতি ক্ষোভ প্রকাশও করেছেন মমতা। সেই পরম্পরা সমানে চলছে। 

[আরও পড়ুন: ‘দলের অন্তর্দ্বন্দ্বেই হার’, নেতৃত্বকে দুষে বিস্ফোরক অভিযোগ জলপাইগুড়ির বিজেপি প্রার্থীর]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.