Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Jogesh Chandra College

‘মস্তানি করবেন না’, যোগেশচন্দ্র কলেজের প্রাক্তন ৫ ছাত্রকে হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

আগামী ৬ মাস কলেজের ত্রিসীমানায় না আসার হুঁশিয়ারি বিচারপতির।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৯, ২০২৩, ১৭:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৯, ২০২৩, ১৭:৩০

options
link
‘মস্তানি করবেন না’, যোগেশচন্দ্র কলেজের প্রাক্তন ৫ ছাত্রকে হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “মস্তানি করবেন না, দিনকাল খুব খারাপ। বাড়িতে থাকতে চান না অন্য কোথাও পাঠাব? আগামী ৬ মাস যেন কলেজের ত্রিসীমানায় না দেখি”, যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের প্রাক্তন ৫ ছাত্রকে হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

যোগেশচন্দ্র ল’ কলেজের অধ্যক্ষ এবং অধ্যাপকের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন এক ছাত্র। তাঁকে আবার ৫ প্রাক্তন ছাত্র হুমকি দিচ্ছে বলে অভিযোগ ওঠে। সেকথা শোনার পর বিচারপতি গঙ্গোপাধ্যায় কলকাতা পুলিশের কমিশনার এবং চারুমার্কেট থানাকে প্রাক্তন ৫ ছাত্রকে এজলাসে পেশের নির্দেশ দেন। এই নির্দেশের পর সোমবার কলকাতা হাই কোর্টে হাজির করা হয় ওই পাঁচ ছাত্রকে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পুজোর মুখে অস্ত্রপাচারের পর্দাফাঁস, হাতেনাতে গ্রেপ্তার ৪ দুষ্কৃতী]

প্রাক্তন পড়ুয়াদের রীতিমতো হুঁশিয়ারি দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ওই ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, “মস্তানি করবেন না, দিনকাল খুব খারাপ। বাড়িতে থাকতে চান না অন্য কোথাও পাঠাব?” আগামী ৬ মাস যেন তাদের কলেজের ত্রিসীমানায় না দেখা যায়, সে হুঁশিয়ারিও দেন বিচারপতি।

[আরও পড়ুন: কৌস্তভের পাশে শুভেন্দু! ধরনা আবহে পুজোর আগেই ঘর ভাঙছে কংগ্রেসের?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.