Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Jyotipriya Mallick

তিন মাস পর এসএসকেএম থেকে জেলে বনমন্ত্রী জ্যোতিপ্রিয়

মাথা ঘোরা, মূর্ছা যাওয়া, উচ্চ রক্তচাপ ও কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ছিলেন বনমন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৪, ২০২৪, ১২:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৪, ২০২৪, ১২:০২

options
link
তিন মাস পর এসএসকেএম থেকে জেলে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় zoom
ফাইল ছবি

ক্ষীরোদ ভট্টাচার্য: তিন মাস পর জেলে ফিরলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হওয়ার পর ৯০ দিনেরও বেশি সময় তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রাক্তন খাদ্যমন্ত্রীর শরীরে একাধিক সমস্যা দেখা দিয়েছিল বলে খবর। দীর্ঘ চিকিৎসার পর শনিবার রাত আটটা নাগাদ তাঁকে প্রেসিডেন্সি জেলে ফেরানো হয়।

বারে বারে মাথা ঘোরা, মূর্ছা যাওয়া, উচ্চ রক্তচাপ ও কিডনির সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বনমন্ত্রী। এনিয়ে বিরোধীদের অভিযোগও ছিল বিস্তর। আচমকা শনিবার সন্ধে সাতটা নাগাদ ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় হাসপাতাল চত্বরে। নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীকেও দেখা যায়। বস্তুত নিরাপত্তার চাদরের মধ্যেই কার্ডিওলজি বিভাগ থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। পহেলা বাইশ সেলেও ফিরে গেলেন খাদ্য দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত বনমন্ত্রী।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বাজপেয়ীর বায়োপিক কি লোকসভা ভোটপ্রচারে বিজেপির অস্ত্র? মুখ খুললেন পঙ্কজ ত্রিপাঠী]

প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় ইডির (ED) হাতে গ্রেপ্তার হওয়ার পরদিনই অসুস্থ হয়ে পড়েন বনমন্ত্রী। এজলাসে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। এই অবস্থায় বনমন্ত্রীকে ভর্তি করা হয়েছিল বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। ডি হেফাজতে যাওয়ার পরও তাঁর বেশকিছু সমস্যা দেখা যায়। সেই সময় থেকেই তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নভেম্বরের শেষের দিকে আচমকাই রক্তচাপ কমে যাওয়ায় প্রাক্তন খাদ্যমন্ত্রীকে আইসিসিইউতে ভর্তি করতে হয়েছিল।

[আরও পড়ুন: বাজপেয়ীর বায়োপিক কি লোকসভা ভোটপ্রচারে বিজেপির অস্ত্র? মুখ খুললেন পঙ্কজ ত্রিপাঠী]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.