স্টাফ রিপোর্টার: খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে হেনস্তার অভিযোগে ধৃত ১২ অটোচালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলছে কলকাতা পুলিশ৷ মোটর ভেহিকেলস আইনে অভিযোগ দায়ের করে ১২ অভিযুক্ত অটোচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর পুলিশ৷ অভিযুক্ত অটোচালকদের শনিবারই আদালতে হাজির করা হয়েছে৷ একইসঙ্গে ফ্রি স্কুল স্ট্রিট চত্বরে বেআইনি অটো পার্কিং নিয়ে নজরদারি শুরু করেছে নিউমার্কেট থানার পুলিশ৷
শুক্রবার খাদ্যভবনে ঢোকার মুখে বেআইনিভাবে দাঁড়িয়ে থাকা অটোকে সরতে বলায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেই পড়তে হয় হুমকির মুখে৷ তাঁর দাবি, অটোচালকরা তাঁকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়৷ এর পরই পুলিশকে বিষয়টি জানান খাদ্যমন্ত্রী৷ তৎপর হয়ে ওঠে পুলিশ৷ রাতেই ১২ অভিযুক্ত অটোচালককে গ্রেফতার করা হয়৷
কিন্তু শনিবারও অটোর দৌরাত্ম্য অব্যাহত ছিল৷ অভিযোগ, এদিন খাদ্যভবনের সামনেই রাস্তা আটকে দাঁড়িয়ে থাকা এক অটোচালককে তার গাড়ি সরিয়ে নিতে বলেন এক হোমগার্ড৷ কিন্তু অটো না সরিয়ে উল্টে হোমগার্ডের উপরই চড়াও হয় অভিযুক্ত চালক৷ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেন পুলিশ অধিকারিকরা৷
পরপর দু’দিনের এই ঘটনায় ক্ষুদ্ধ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হুশিয়ারি দিয়েছেন, দুর্ব্যবহার বন্ধ না হলে, রুটই বন্ধ করে দেওয়া হবে৷ অটোচালকদের আরও সচেতন হওয়া দরকার বলে মনে করেন তিনি৷ মন্ত্রীর হুঁশিয়ারিতে টনক নড়েছে অটো সংগঠনগুলির৷ এই বিষয়ে সংগঠনগুলির তরফে রবিবার বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন