Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার খাদি এবার রোমের পথে

আগস্টের শেষ সপ্তাহেই খাদির তৈরি জিনিস ইতালি পাড়ি দেবে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২২, ১৪:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২২, ১৪:৪২

options
link
মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার খাদি এবার রোমের পথে zoom

স্টাফ রিপোর্টার: পশ্চিমবঙ্গের খাদি শিল্প এবার ইতালিতে৷ আগামী সেপ্টেম্বর মাসে রোমে একটি হস্তশিল্পের মেলা হচ্ছে৷ সেখানেই পশ্চিমবঙ্গের খাদিতে তৈরি সামগ্রী প্রদর্শিত হবে৷ রোমের এই হস্তশিল্প মেলায় হাওড়া বা নদিয়ার মসলিন যেমন থাকবে তেমনই বাঁকুড়ার বালুচরিও থাকবে৷ মসলিন, বালুচরির পাশাপাশি থাকবে কোচবিহারের শীতলপাটি৷ বিশ্বের বাজারে এ রাজ্যের খাদির শিল্পকে তুলে ধরতে অনেকদিন আগেই উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার আরও একবার বিশ্বের বাজারে খাদির উৎপাদিত দ্রব্য তুলে ধরতে উদ্যোগী হল রাজ্য সরকার৷

ইতালির কনসাল জেনারেল ডামিয়ানো ফ্র্যাঙ্কোভিঘ মঙ্গলবার কলকাতায় এসে খাদি গ্রামোদ্যোগ পর্ষদের কর্তাদের আশ্বস্ত করে গিয়েছেন ইতালিতে পশ্চিমবঙ্গের হস্তশিল্পকে তুলে ধরা হবে৷ এদিন কলকাতায় খাদি গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান গৌরিশঙ্কর দত্তর সঙ্গে বৈঠক করেন ইতালির কনসাল জেনারেল৷ গৌরিবাবু ডামিয়ানোকে জানান, এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর খাদির হস্তশিল্পের পুনরুজ্জীবন ঘটেছে৷ খাদির হস্তশিল্পকে বিশ্বের বাজারে তুলে ধরতেই তাঁরা খাদির তৈরি নানা জিনিস রোমের মেলায় পাঠাতে চান৷ এ রাজ্যে খাদির উৎপাদিত পণ্য দেখতে ইতালির কনসাল জেনারেল এদিন কলকাতায় খাদি গ্রামোদ্যোগ ভবনের মিউজিয়ামটিও ঘুরে দেখেন৷ মঙ্গলবার খাদির কর্তাদের সঙ্গে বৈঠকের পর ডামিয়ানো জানান, সেপ্টেম্বরের মেলায় ইতালিয়ান ও বাংলার হস্তশিল্প সহাবস্থান করবে৷ হস্তশিল্প নিয়ে বাংলার সঙ্গে ইতালি সমম্বয় রক্ষা করে চলবে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আগস্টের শেষ সপ্তাহেই খাদির তৈরি জিনিস ইতালি পাড়ি দেবে৷ প্রসঙ্গত, বর্তমানে খাদি শিল্পে কোনও লোকসান নেই৷ খাদি গ্রামোদ্যোগে প্রায় ১১ হাজার মানুষকে ঋণ দেওয়া হয়েছে৷ তিন হাজার মানুষকে মসলিন তৈরির কাজে লাগানো হচ্ছে৷ রাজ্য সরকারের এই উদ্যোগে প্রচুর মানুষ স্বনির্ভর হয়েছেন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.