Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Rooftop

বন্ধ হচ্ছে শহরের ৮৩ নামী রুফটপ বার-রেস্তরাঁ-ক্যাফে, দেখে নিন তালিকা

কলকাতা পুলিশের তরফে পুরসভাকে নামের তালিকা পাঠানো হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৫, ১৫:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৫, ১৫:৫১

options
link
বন্ধ হচ্ছে শহরের ৮৩ নামী রুফটপ বার-রেস্তরাঁ-ক্যাফে, দেখে নিন তালিকা zoom

স্টাফ রিপোর্টার: শহরজুড়ে বন্ধ হচ্ছে ৮৩ নামী ছাদ রেস্তরাঁ। কলকাতা পুলিশের তরফে কলকাতা পুরসভাকে নামের তালিকা পাঠানো হয়েছে। তারপরই জারি হয়েছে রুফটপ বার-রেস্তরাঁ-ক্যাফে বন্ধের নোটিস। নিয়ম না মানলে বার-রেস্তরাঁ-ক্যাফেগুলি ভেঙে দেওয়া হবে, সাফ জানিয়েছে পুরসভা। কোন এলাকার কোন রুফটপ বার-রেস্তরাঁ-ক্যাফে বন্ধ হচ্ছে, রইল সেই তালিকা।

পার্ক স্ট্রিট এলাকার সাতটি রুফটপ বার-রেস্তরাঁর নাম রয়েছে কলকাতা পুলিশের তালিকায়। এর মধ্যে রয়েছে দ্য স্কাই স্টোরি, রুটস, অরিস, দ্য গোল্ডেন পার্ক, ড্রাঙ্কেন টেডি, স্ক্র্যাপ ইয়ার্ড, এলএমএনওকিউ-এর রুফটপ চত্বর।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বন্ধ হচ্ছে শেক্সপিয়র থানা এলাকার ৮টি রুফটপ বার-রেস্তরাঁ। পুলিশের তালিকায় নাম রয়েছে হ্যাশট্যাগ, সোল, অলটেরা, দ্য অ্যাসটোর, পার্ক স্ট্রিট সোশাল, কিউ এআই কিউ এআই, দ্য লর্ডস অ্যান্ড ব্যারনস, ইটিং হাউস কাম রেস্তরাঁ-র রুফটপের।

একইভাবে ভবানীপুর থানা এলাকার তিনটি রুফটপ বার-রেস্তরাঁ রয়েছে এই তালিকায়- ক্লাউড ট্যাভেরন, ক্লাব কলকাতা মিক্সটেপ, রোমানিয়া কানহা কনফেকশনারির ছাদের অংশ।

টালিগঞ্জের থানা এলাকার দু’টি-নমনস ইন, ক্য়ালোরি এইচআইসি-র রুফটপ বন্ধ করা হচ্ছে।

নিউ আলিপুরের জায়কা, চেতলার রুফটপ, বেলেঘাটার কিচেন কিউ স্পেশালিটি, ট্যাংরার কলকাতা ৪৬, বড়বাজারের মিস অলিভ, গিরীশ পার্কের ক্যাফে সিক্সটিনথ এয়ার কাসা, হেয়ার স্ট্রিটের মাইট কুইনস বার, নিউ মার্কেটের ব্লু অ্যান্ড বেয়ন্ড, আনন্দপুরের মনজিলাত, প্রগতি ময়দানের লা ফেলিস, যাদবপুরের স্ক্র্যাপ ইয়ার্ডের ছাদে থাকা অংশ বন্ধ করা হচ্ছে বলে খবর। 

তালিকায় রয়েছে গরফার স্টেমিন মাগস, জাফরান বার, স্পাইস অফ জয়। নেতাজি নগরের আফটার নাইন বার, টি কে কে রেস্তরাঁ, রাজ রেস্তরাঁ। এদেরও ছাদ রেস্তরাঁ বন্ধের নোটিস দেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি প্রভাব পড়ছে কসবা থানা এলাকায়। এখানকার ১০টি রুফটপ বার-ক্যাফে-রেস্তরাঁ বন্ধ করা হয়েছে। তালিকায়-ভিভান্ত, সিংজি ধাবা, লা ফ্লেম, এইচ টু ও নভলিটি অফ ৩৮৭, চিনি কম, মিস চিলিস (১৮৫৮, রাজডাঙ্গা মেন রোড), মিস সেন হোটেলস, এশিয়া কিচেন (১৮৫/১ রাজডাঙ্গা মেন রোড), হপ্পিপোলা (১৮৫বি, রাজডাঙ্গা মেন রোড), জারা-র ছাদের অংশ।

বেহালার দুটি-ফ্রিকশন ক্যাফে, হোটেল রয়্যাল হাইট, পর্নশ্রীর তিনটি, বেনিয়াপুকুরের দু’টি, তোপসিয়ার তিনটি, বালিগঞ্জের পাঁচটি, গড়িয়াহাটের তিনটি, তিনজলার একটি রুফটপ বন্ধ করা হচ্ছে। পাশাপাশি লেক থানার একটি, কড়েয়ার ৫টি, রবীন্দ্র সরোবরের ৬টি, এনপিপিএসের একটি, ওয়াটগঞ্জের দুটি এবং রাজাবাগানের একটি রুফটপ বন্ধের নোটিস দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, একাধিক রেস্তরাঁ চেনের তরফে জানানো হয়েছে, কলকাতা পুলিশের তালিকায় তাদের নাম থাকলেও রুফটপ বন্ধের কোনও নোটিস তাঁরা পাননি। পুলিশের তালিকায় মার্লিন গ্রুপের নাম থাকলেও তাঁরা এখনও কোনও নোটিস পায়নি বলেই জানিয়েছেন গ্রুপের কর্মকর্তারা। 

উল্লেখ্য, বড়বাজারের মেছুয়ার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডের পরই মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় কড়া নির্দেশ দেন শহরের কোনও ছাদ আটকে ব‌্যবসা করা যাবেনা। মেয়র ফিরহাদ হাকিমও শুক্রবার বলেন ছাদ, সিঁড়ি আটকে ব‌্যবসা করা যাবেনা। প্রায় পুর কমিশনার ও সার্কুলার জারি করেন এই মর্মে। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই পুর বিল্ডিং ও থানাগুলি গোটা শহরজুড়ে যৌথ অভিযান চালিয়ে ৮৩টি বহুতলকে চিহ্নিত করা হয়েছে। যেখানে ছাদে টিনের শেড থার্মোকলের ছাউনির মধ্যে বাতানুকুল যন্ত্র চালিয়ে রেস্তোঁরা বার চালানো হত। দিনের পর দিন এই ঘটনা চলছে। ছাদে ওঠার সিঁড়িতে হয় গ‌্যাস সিলিন্ডার অথবা জলের জার। অথবা ডাঁই করা প্লাস্টিক। এমন জায়গায় আগুন লাগলে বিপদ আরও বাড়বে। তাই এবার ছাদ রেস্তরাঁ, বার, ক্য়াফেগুলি বন্ধের নির্দেশ দেওয়া হল।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.