Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Kolkata Bus

ভাড়া নিয়ে বচসা, চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে দিল কন্ডাক্টর! ভয়ংকর ছবি খাস কলকাতায়

খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ওই কন্ডাক্টার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০২৫, ০০:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০২৫, ০০:০৪

options
link
ভাড়া নিয়ে বচসা, চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে দিল কন্ডাক্টর! ভয়ংকর ছবি খাস কলকাতায় zoom
প্রতীকী ছবি।

অর্ণব আইচ: শহর কলকাতায় এ ছবি আকছার দেখা যায়। ভাড়া নিয়ে যাত্রী এবং বাস কন্ডাক্টরের বচসা। সেই বচসারই এবার পরিণতি হল মর্মান্তিক। বাসযাত্রীকে চলন্ত বাসের ভিতর থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল কন্ডাক্টারের বিরুদ্ধে। খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ওই কন্ডাক্টার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এজেসি বোস রোড ও রওডন স্ট্রিটের সংযোগস্থলে বেসরকারি বাসে ঘটনাটি ঘটেছে। বাসের ভাড়া নিয়ে এক যাত্রীর সঙ্গে কন্ডাক্টারের বচসা হয়। সেই বচসা ক্রমশ প্রবল রূপ নেয়। অভিযোগ, শেষমেশ রাগের মাথায় মহম্মদ আজিজ খান নামে ওই বাসযাত্রীকে চলন্ত বাস থেকে ঠেলে ফেলে দেয় কনডাক্টর। গুরুতর জখম হন আজিজ। আপাতত তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

খুনের চেষ্টার অভিযোগে বিষ্ণু সাউ নামে ওই কনডাক্টরকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, এজেসি বোস রোড ও রওডন স্ট্রিটের সংযোগস্থলে বেসরকারি বাসের মধ্যে বচসা হয়। গোলমালের জেরে মহম্মদ আজিজ খান নামে ওই বাসযাত্রীকে চলন্ত বাস থেকে ঠেলে ফেলে দেয় কনডাক্টর। আজিজ এসএসকেএম হাসপাতালে ভর্তি। শেক্সপিয়র সরণি থানার পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভির ফুটেজ দেখে বাসটিকে শনাক্ত করে খুনের চেষ্টার অভিযোগে কন্ডাক্টারকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.