Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Kolkata Metro

দেশে প্রথম! ব্যাটারি এনার্জির কামাল, বিদ্যুৎ বিভ্রাটেও আর সুড়ঙ্গে আটকে থাকবে না মেট্রো

কোন কোন স্টেশনে চালু হচ্ছে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৩, ০৯:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৩, ০৯:৩৫

options
link
দেশে প্রথম! ব্যাটারি এনার্জির কামাল, বিদ্যুৎ বিভ্রাটেও আর সুড়ঙ্গে আটকে থাকবে না মেট্রো zoom
ফাইল ছবি

নব্যেন্দু হাজরা: বিদ্যুৎ বিভ্রাট হলেও এবার থেকে কলকাতা মেট্রো (Kolkata Metro) চলবে নিজের ছন্দে। যান্ত্রিক গোলযোগের কারণে সুড়ঙ্গে অন্ধকারের মধ্যে প্রাণভয়ে আর অপেক্ষা করতে হবে না মেট্রোর যাত্রীদের। দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে মেট্রোয় এ বার বসানো হচ্ছে ‘ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম’ (বিইএসএস)।

Metro
ফাইল ছবি

দেশের মধ্যে প্রথম কলকাতা মেট্রোয় এই অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে। এর ফলে বিদ্যুৎ বিপর্যয় হলেও সুড়ঙ্গের মধ্যে আর মেট্রোর রেক আটকে পড়বে না। এই পদ্ধতির সাহায্যে পরের স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া যাবে মেট্রোর রেককে। গ্রিড বিপর্যয় হলেও মেট্রো চলাচলে সমস্যা হবে না। আগামী এক বছরের মধ্যেই এই ব্যবস্থা চালু করা হবে। রবিবার এই পদক্ষেপ করার কথা জানিয়েছেন কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘চরমে দাদাগিরি, হেনস্তা হস্টেল সুপারকেও’, যাদবপুরের পরিস্থিতি দেখে ক্ষুব্ধ শিশু সুরক্ষা কমিশন ]

ইনভার্টার এবং অ্যাডভান্স কেমেস্ট্রি সেল ব্যাটারির সংমিশ্রণে তৈরি করা হয়েছে এই ব্যবস্থা।নোয়াপাড়া, শ্যামবাজার, সেন্ট্রাল এবং যতীন দাস পার্ক— এই চারটি সাবস্টেশনে বসানো হবে এই প্রযুক্তি। চার মেগাওয়াট চার কোয়াড্রেন্ট ইনভার্টার চালুর জন্য চলতি মাসের ১১ তারিখ একটি দরপত্র প্রকাশ করেছে কলকাতা মেট্রো। ওই ইনভার্টারগুলিতে শক্তি সঞ্চয়ক উপাদান হিসাবে থাকবে লিথিয়াম আয়রন ফসফেট (এলএফপি) অথবা লিথিয়াম টাইটেনিয়াম অক্সাইড (এলটিও)।

চারটি মেট্রো স্টেশনেই এক মেগা ওয়াটের ইনভার্টার বসানো হবে। হঠাৎ যদি বিদ্যুৎ বিপর্যয় ঘটে, তা হলে এই পদ্ধতির সাহায্যে মেট্রোর রেককে পরের স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া যাবে। অর্থাৎ সুড়ঙ্গের মধ্যে আর দাঁড়িয়ে থাকতে হবে না মেট্রোকে।

[আরও পড়ুন: ‘এটা অন্যায়…’, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেবের ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.