Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Kolkata Police

ম্যাথিউজের ‘টাইমড আউট’ই এবার সচেতনতা প্রচারের হাতিয়ার পুলিশের, দেখুন পোস্ট

দেখুন কী বার্তা দিল কলকাতা পুলিশ এবং দিল্লি পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৭, ২০২৩, ১৭:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৭, ২০২৩, ১৭:৩৭

options
link
ম্যাথিউজের ‘টাইমড আউট’ই এবার সচেতনতা প্রচারের হাতিয়ার পুলিশের, দেখুন পোস্ট zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৬ বছরে প্রথমবার। ক্রিকেটে ‘টাইমড আউটে’র সাক্ষী রইল গোটা বিশ্ব। বিশ্বকাপে (World Cup 2023) বাংলাদেশের বিরুদ্ধে দুনিয়ার প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। এরপর থেকেই চর্চায় এই আউটের নিয়ম। এবার সেই ঘটনাকেই হাতিয়ার করে আমজনতাকে সচেতনতার বার্তা দিল কলকাতা পুলিশ এবং দিল্লি পুলিশ।

এদিন সোশাল মিডিয়ায় ম্যাথিউজের আউট হওয়ার দৃশ্যটি পোস্ট করে কলকাতা পুলিশ (Kolkata Police) লিখেছে, “উইকেট পড়তে পারে নিয়মের খেয়ালে। টাইম আউট হয় না ১০০ ডায়ালে।” অর্থাৎ যে কোনও সময়ই সমস্যায় পড়লেই ১০০ ডায়াল করে সাহায্য চাওয়া যেতে পারে বলেই বার্তা দিয়েছে কলকাতা পুলিশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: এথিক্স কমিটিতে দলীয় সাংসদদের সরব হওয়ার নির্দেশ, মহুয়াকে বাঁচাতে মরিয়া কংগ্রেস]

দিল্লি পুলিশ আবার ম্যাথিউজের আউটকে সামনে রেখে ট্রাফিক সচেতনতার কথা তুলে ধরেছে। সেখানে লেখা হয়েছে, একটা ভালো হেলমেট আপনাকে টাইমড আউট হওয়া থেকে রক্ষা করতে পারে। আসলে যত কাণ্ড তো সেই ম্যাথিউজের হেলমেটকে ঘিরেই!

ঠিক কী হয়েছিল? যে হেলমেট পরে খেলতে নেমেছিলেন শ্রীলঙ্কার সিনিয়র ক্রিকেটারটি, সেই হেলমেট ঠিকঠাক ছিল না। হেলমেটের স্ট্র্যাপে কিছু একটা সমস্যা ছিল। ছিঁড়েই গিয়েছিল সেই স্ট্র্যাপ। ড্রেসিংরুমের দিকে কিছু একটা বলতে দেখা যায় ম্যাথিউজকে। তাঁর জন্য অন্য একটি হেলমেটও আনা হয়। সেই হেলমেট আনতে খরচ হয় অনেকটাই সময়। সময় বেশি লাগায় বাংলাদেশের ক্রিকেটাররা ম্যাথিউজের বিপক্ষে ‘টাইমড আউটে’র আবেদন করেন। এই নিয়মেই আউট হন ম্যাথিউজ।

তবে পরে এ নিয়ে ক্ষোভ উগরে দেন ম্যাথিউজ। বলে দেন, অন্য কোনও দল হলে এমন আবেদন করত না। এতে ক্রিকেটের স্পিরিট নষ্ট হয়েছে বলেও দাবি করেন শ্রীলঙ্কান তারকা।

[আরও পড়ুন: ম্যাথিউজের আউট বিতর্কের মাঝেই স্বস্তিতে শ্রীলঙ্কার বোর্ড কর্তারা, ফিরলেন ক্ষমতায়]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.