সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে সোয়াইন ফ্লু-র থাবা৷ এবার শহরে মৃত্যু হল এক মহিলার৷ হুগলির গোঘাটের বাসিন্দা ওই মহিলা বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি ছিলেন৷ বৃহস্পতিবার গভীর রাতে মারা যান তিনি৷
[স্কুল চলাকালীন শিক্ষকদের দিয়ে নির্বাচনের কাজ আর নয়, নির্দেশ হাই কোর্টের]
দিনকয়েক ধরে জ্বরে ভুগছিলেন হুগলির গোঘাটের বাসিন্দা গৌরী মুখোপাধ্যায়৷ বাড়ির কাছেই এক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছিলেন তিনি৷ ডেঙ্গু ও ম্যালেরিয়ার জীবাণু না মেলায় প্রাথমিক চিকিৎসাই চলছিল তাঁর৷ কিন্তু শারীরিক অবস্থার ক্রমশই অবনতি হতে শুরু হয় ওই মহিলার৷ রক্ত পরীক্ষায় মেলে সোয়াইন ফ্লু-র নমুনা৷ তড়িঘড়ি ওই মহিলাকে কলকাতার হাসপাতালে ভরতির পরামর্শ দেন ওই চিকিৎসক৷ সেই মতো দিনদুয়েক আগে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি করা হয়৷ চিকিৎসাও শুরু হয় তাঁর৷ তবে সেভাবে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না গৌরী মুখোপাধ্যায়৷ বৃহস্পতিবার গভীর রাতে মাল্টি অর্গ্যান ফেলিওর হয় তাঁর৷ হাসপাতালেই মারা যান ওই মহিলা৷ সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েই মহিলার মৃত্যু হয়েছে বলেই ডেথ সার্টিফিকেটে উল্লেখ করেছেন চিকিৎসকরা৷ এর আগে এই শহরে সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে৷
[ডলারের বদলে ভিমবার! বিধাননগরে কেপমারির অভিযোগে গ্রেপ্তার ২]
চিকিৎসকদের দাবি, সাধারণত সোয়াইন ফ্লু-র ভাইরাস রোগীর শরীরে ব্যাপক প্রভাব ফেলে৷ এই রোগের লক্ষণ ডেঙ্গু ও ম্যালেরিয়ার সঙ্গে এক হওয়ায় অনেক সময়ই তা চিহ্নিত করতে সমস্যা তৈরি হয়৷ সোয়াইন ফ্লু-র রিপোর্ট হাতে পেতেও অনেক সময় লেগে যায় বলেই দাবি চিকিৎসকদের৷ হাসপাতালে ভরতি হওয়ার সময়ই রোগীদের অবস্থা সংকটজনকই থাকে৷ তাই বেশীরভাগ ক্ষেত্রেই রোগীদের প্রাণহানির ঘটনা ঘটে৷ এ রাজ্যে মাসখানেকের মধ্যে এই নিয়ে চারজনের প্রাণহানি হয়েছে বলেই দাবি চিকিৎসকদের৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন